Tuesday 25 August, 2026

For Advertisement

আলু দিয়ে ডিম ভুনা

11 September, 2021 12:31:28

ডিম খেতে মোটামুটি সবাই পছন্দ করি। এক ডিমকে কতভাবে যে খাওয়া হয় তার কোন হিসাব নেই। ব্যাচেলররা সবচেয়ে বেশি ভাজা খায় কারণ তারা সবচেয়ে সহজে ভেজে খেতে পারে। আমি যেভাবে খেতে পছন্দ করি সেই রেসিপিটা দিলাম ভাল লাগলে একবার ট্রাই করতে পারেন।

উপকরণঃ–
৮টি ডিম
৩-৪টি আলু, নির্ভর করে সাইজের উপর
২ টি পেঁয়াজ বড় সাইজের
১টেবিল চামচ আদা-রসুন বাটা
আধা কাপ তেল
১টেবিল চামচ হলদি গুড়া
৩ কোয়ার্টার টেবিল চামচ ধনিয়া গুরা
১ টেবিল চামচ মরিচের গুড়া
এক কোয়ার্টার টেবিল চামচ গরম মসলা
লবন স্বাদ অনুযায়ী
৭-৮টি কাঁচামরিচ
এক মুষ্টি ধনিয়াপাতা কুচি করে।

প্রিস্তুতপ্রণালীঃ–

প্রথমে আলুকে ছিলিয়ে কেটে ডিমের সাথে সিদ্ধ করে নিন। খেয়াল রাখবেন আলু যেন বেশি সিদ্ধ না হয়। সিদ্ধ হয়ে গেলে ডিম ছিলিয়ে কলেন্ডারে পানি শুকিয়ে নিন যাতে ফ্রাই করার সময় তেল চিটকে না যায়। চাইলে টিস্যু দিয়েও পানি শুকাতে পারেন।
পানি শুকিয়ে গেলে ফ্রাইংপ্যান গরম করে ২টেবিল চামচ তেল দিয়ে ডিম এবং আলু ভেজে রুষ্ট করে নিন।

এবার চুলায় প্যান গরম করে তেল ঢেলে দিন। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ, আদা-রসুন বাটা এবং লবন একসাথে ছেড়ে দিন। (চাইলে পেঁয়াজ এবং রসুন ব্লেন্ড অথাবা পাটাপুতায় বাটা করে নিতে পারেন সময় এবং গ্যাস সাশ্রয় করতে পারেন)। এবার ভাল করে নেড়ে এক কাপ পানি দিয়ে ১০/১৫ মিনিটের জন্য ঢেকে নিয়মিত খেয়াল রাখুন।

পানি শুকিয়ে গেলে হলদি, ধনিয়া গরম মসলা ও মরিচের গুড়া দিয়ে ভাল করে নেড়ে একদম স্লো ফ্লেইমে রেখে দিন অন্তত ১৫ মিনিটের জন্য। নিয়মিত খেয়াল রাখুন যাতে পুড়ে না যায়।

পানি ফুটে গেলে আগুন একদম কম করে আরো ১০ মিনিটের জন্য ঢেকে রেখে দিন।

মিনিট দশেক পর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আগুন বন্ধ করে দিন। ব্যাস হয়ে গেল আলু দিয়ে ডিম ভুনা। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সুগন্ধ নিন। আহ, কি মজার ঘ্রাণ……
গরম ভাতের সাথে সার্ভ করুন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore