Friday 23 October, 2026
For Advertisement
কাজলি মাছের ঝোলের রেসিপি
31 July, 2021 6:32:50
উপকরণ :
১. কাজলি মাছ ৫০০ গ্রাম
২. পেঁয়াজ কুচি এক কাপ
৩. পেঁয়াজ বাটা এক টেবিল চামচ
৪. রসুন বাটা এক চা-চামচ
৫. হলুদ গুঁড়া আধা চা-চামচ
৬. মরিচ গুঁড়া আধা চা-চামচ
৭. কাঁচা মরিচ ৩-৪টি
৮. টমেটো কুচি একটি
৯. ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ
১০. তেল পরিমাণমতো
১১. লবণ স্বাদমতো
প্রণালি : মাছ ধুয়ে ঝরিয়ে নিন। এবার তাতে হলুদ ও মরিচের গুঁড়া, লবণ মেখে ১০ মিনিট রেখে দিন। ফ্রাইপ্যানে তেল দিয়ে কাটা পেঁয়াজ দিন। পেঁয়াজ একটু নরম হলে সব মসলা, লবণ ও সামান্য পানি দিয়ে কষান। মসলা কষা হলে তাতে দুই কাপ পানি দিন। অন্য একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে মাছ একটু লাল করে ভাজুন। এবার ভাজা মাছগুলো ফুটন্ত ঝোলের মধ্যে দিন। টমেটো কুচি দিন। কাঁচা মরিচ দিয়ে একটু ঝোল রেখে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore