Sunday 28 June, 2026

For Advertisement

এই গরমে পায়ের দুর্গন্ধ দূর করার সহজ উপায় জেনে নিন

20 May, 2021 11:50:13

দিনের শুরুতে জুতা পড়ে বের হন আর দিনশেষে পা থেকে বের হয় বিকট দুর্গন্ধ। জেনে নিন জুতা এবং স্যান্ডেল দুটি পরিহিত অবস্থায় দুর্গন্ধ দূর করার উপায়…

জুতা পরার ক্ষেত্রে যা করবেনঃ

১. প্রথমত প্রতিদিন পরিষ্কার মোজা পরবেন এবং কখনো সিনথেটিক মোজা পরবেন না। আপনার জন্য সুতিই সেরা। অন্যদিকে একই জুতা পরপর দুদিন পরা বাদ দিলেও দারুন উপকার পাবেন।

২. জুতা পরার আগে পায়ে ভালো মত ডিওডোরেন্ট স্প্রে করুন। তারপর মোজা পরুন।

৩. জুতা পরার আগে ভেতরে ট্যালকম পাউডার ছিটিয়ে নিন। ঘাম প্রতিরোধ করে এমন পাউডারও দিতে পারেন। তারপর জুতা পরুন।

৪. খুব বেশী টাইট বা খুব বেশী ভারী জুতা পরবেন না।

স্যান্ডেল পরার ক্ষেত্রে যা করবেনঃ

১. পানিতে বেকিং সোডা গুলে নিন। সেই পানিতে কাপড় ভিজিয়ে সেটা দিয়ে নিজের পা ভালো করে মুছে নিন। পানি নিজে থেকেই শুকাতে দিন।

২. কাপড়টি ভালো করে চিপে সেটা দিয়ে স্যান্ডেলের ভেতরের দিকটাও মুছে নেবেন। কাপড় যেন খুব বেশী ভেজা না থাকে।

৩. এবার পায়ে ডিওডোরেন্ট স্প্রে করুন। তারপর স্যান্ডেল পরুন। দেখবেন, সারাদিন দুর্গন্ধের যন্ত্রণা থেকে সহজেই মুক্তি পাবেন আপনি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore