For Advertisement
চুলে রঙ করার আগে সতর্ক থাকুন, হতে পারে যেসব ক্ষতি
চুলের রঙ বদলে ফেললেই চেহারায় আসে নতুনত্ব। তাই ফ্যাশন ও ব্যক্তিত্বে ভিন্নতা আনতে অনেকেই চুলে হাইলাইট, ব্লিচ কিংবা বিভিন্ন ধরনের হেয়ার কালার ব্যবহার করেন। তবে বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি রাসায়নিক উপাদানযুক্ত এসব রঙের ব্যবহারে চুল ও মাথার ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
চুলে ব্যবহারের জন্য বাজারে স্থায়ী, আধা-স্থায়ী ও অস্থায়ী বিভিন্ন ধরনের রঙ রয়েছে। স্থায়ী হেয়ার কালারে সাধারণত অ্যামোনিয়া ব্যবহার করা হয়, যা চুলের স্বাভাবিক পিএইচের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, সেমি-পার্মানেন্ট কালার চুলের কর্টেক্সে সাময়িক প্রভাব ফেলে।
অস্থায়ী রঙ তুলনামূলকভাবে চুলের ভেতরের অংশে কম প্রভাব ফেলে। কালো চুলকে হালকা করতে ব্যবহৃত হয় ব্লিচ। আবার অ্যামোনিয়ামুক্ত কিছু রঙেও হাইড্রোজেন পারঅক্সাইড ও প্যারা-ডাইসের মতো রাসায়নিক উপাদান থাকতে পারে।
অ্যালার্জির ঝুঁকি
চুলে রঙ করার পর অনেকের মাথার ত্বকে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষ করে স্থায়ী হেয়ার কালার ব্যবহারে এ ধরনের ঝুঁকি বেশি হতে পারে। চুলকানি, জ্বালাপোড়া, লালচে হয়ে যাওয়া, ত্বক ফুলে যাওয়া কিংবা অস্বস্তি দেখা দিতে পারে। আগে থেকেই ত্বকের সমস্যা থাকলে বা কোনো চিকিৎসা চললে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া হেয়ার কালার ব্যবহার না করাই ভালো।
দুর্বল হতে পারে চুলের গোড়া
বারবার রাসায়নিকযুক্ত রঙ ব্যবহার করলে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে। ফলে সামান্য টানেই চুল উঠে আসতে পারে এবং চুল পড়ার প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে ব্লিচের পর চুলের বাড়তি যত্ন না নিলে ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে।
কমতে পারে চুলের ঘনত্ব
চুলের গোড়া দুর্বল হয়ে পড়লে অতিরিক্ত চুল ঝরতে শুরু করতে পারে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চলতে থাকলে চুলের ঘনত্বও কমে যেতে পারে। তাই নিয়মিত চুলে রঙ করলে চুল পড়ার পরিমাণের দিকে নজর রাখা জরুরি।
চুল হয়ে যেতে পারে শুষ্ক ও রুক্ষ
চুলে রঙ করার পর সবচেয়ে বেশি দেখা যায় শুষ্কতা ও রুক্ষতার সমস্যা। রাসায়নিক ব্যবহারের কারণে চুলের স্বাভাবিক আর্দ্রতা কমে যেতে পারে। ফলে চুল তার স্বাভাবিক কোমলতা ও উজ্জ্বলতা হারিয়ে ভঙ্গুর হয়ে পড়তে পারে।
কীভাবে যত্ন নেবেন?
চুলে রঙ করার পর নিয়মিত কন্ডিশনিং, প্রয়োজন অনুযায়ী ট্রিমিং এবং উপযুক্ত হেয়ার কেয়ার রুটিন অনুসরণ করা জরুরি। অতিরিক্ত হিট স্টাইলিং ও ঘন ঘন রাসায়নিক ট্রিটমেন্ট এড়িয়ে চলাও ভালো।
রঙ করার পর চুল বা মাথার ত্বকে অস্বাভাবিক চুলকানি, জ্বালাপোড়া, ক্ষত কিংবা অতিরিক্ত চুল পড়ার মতো সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore