Thursday 25 June, 2026

For Advertisement

মুখের অতিরিক্ত মেদ ঝরাতে কার্যকরী ৫ ব্যায়াম

28 May, 2025 1:23:01

মুখে অতিরিক্ত মেদ জমার ফলে মুখ অস্বাভাবিকের চেয়ে কিছুটা ভারি বা ফোলা দেখায়। থুঁতনির কাছে অতিরিক্ত মেদ জমে তা গলা পর্যন্ত ঝুলে পড়ে। এর ফলে চেহারাই বদলে যায়। দেখতেও ভালো লাগে না। সমস্যায় পড়তে হয় মুখে জমা অতিরিক্ত মেদ নিয়ে। কয়েকটি ব্যায়াম মুখে জমা অতিরিক্ত মেদ বা চর্বি ঝরাতে অত্যন্ত কার্যকর।

ব্যায়াম ১

চোখ বন্ধ করে চোখের ওপর আঙুল রেখে চোখের পাতা নিচের দিকে নামানোর সঙ্গে ভ্রু ওপরে তোলার চেষ্টা করুন। এতে কপাল টান টান হবে। প্রতিদিন ৫ মিনিটের জন্য এই পদ্ধতিতে ব্যায়াম করুন। এতে চোখের তলায় মেদ জমে থাকা মেদ ঝরে যাবে। এ ছাড়াও চোখ বন্ধ অবস্থায় চোখের মণি ওপর থেকে নিচে নামান। অনেকটা ঠিক চোখ বন্ধ অবস্থায় কিছু দেখার চেষ্টা করার মতো! অন্তত ১৫ মিনিট ধরে এই ব্যায়াম করতে হবে। প্রতিদিন অন্তত একবার এই ব্যায়ামটি করুন। উপকার পাবেন।

ব্যায়াম ২

মুখ যতটা সম্ভব হাঁ করে খোলার চেষ্টা করুন যতক্ষণ না গালে, ঠোঁটে এবং থুঁতনিতে টান বা চাপ অনুভব করছেন। এইভাবে মিনিট দুয়েক রেখে তার পর ১০-১৫ সেকেন্ড একটু রিল্যাক্স করুন। দিনে ৫-৬ মিনিট এই পদ্ধতিতে ব্যায়াম করার ফলে মুখের রক্ত সঞ্চালন বেড়ে যায় যা মুখের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে।

ব্যায়াম ৩

মুখের মধ্যে একটি বা দুটি আঙুল ঢুকিয়ে যতটা সম্ভব জোরে চুষুন বা ওই ভঙ্গিতে মুখের ভেতরে হাওয়া টেনে গাল দুটোকে যতটা সম্ভব সংকুচিত করুন। এটা অনেকটা সেলফি তোলার সময় ‘পাউট’ করার মতো। প্রতিদিন অন্তত ১০ বার যদি এ পদ্ধতিতে ব্যায়াম করেন তাহলে গালের ফোলাভাব দ্রুত কমে যাবে।

ব্যায়াম ৪

মাথা পেছন দিকে যতটা সম্ভব হেলিয়ে দুহাত দিয়ে গালের ওপর সমানভাবে চাপ সৃষ্টি করুন। একইসঙ্গে যতটা সম্ভব মুখ বন্ধ অবস্থাতেই হাসার চেষ্টা করুন। অন্তত ১০ মিনিট নিয়মিত এই ব্যায়াম করতে পারলে গাল থেকে অতিরিক্ত মেদ সহজেই কমে যাবে।

ব্যায়াম ৫

ধীরে ধীরে মাথা যতটা সম্ভব পেছন দিকে হেলান, যতক্ষণ না ঘাড়ে চাপ অনুভব করছেন। এবার চোয়াল ডান দিক থেকে বাঁ দিক এবং বাঁ দিক থেকে ডান দিকে ধীরে ধীরে ঘোরানোর চেষ্টা করুন। দিনে ৩-৪ মিনিট করে অন্তত ৫ বার এই ব্যায়াম করতে পারলে ঘাড় আর গলার পেশি টান টান হয়ে যাবে। একই সঙ্গে ঘাড় আর গলার অতিরিক্ত মেদও ঝরে যাবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore