Monday 5 October, 2026

For Advertisement

ত্বকের ৫টি বড় সমস্যার সমাধান লুকিয়ে আছে আলুর মধ্যে

9 March, 2025 3:54:25

আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহারিত একটি সবজি হলো আলু। এই সবজিটির মতো জনপ্রিয়তা বুঝি আর কোনো সবজির নেই। প্রোট্রিন, ভিটামিন এবং মিনারেলে সমৃদ্ধ আলু দিয়ে এক দিকে যেমন সুস্বাদু পদ রান্না করা যায়, তেমনই ত্বকের যত্নে এর কোনো তুলনা হয় না।

আলু হলো ভিটামিন সি, ভিটামিন বি-এর অন্যতম উৎস। ভিটামিন সি ত্বকের কোলাজেন বৃদ্ধি করে। এর ফলে তাপ এবং সূর্যের আলোর কারণে সৃষ্টি হওয়া কালো দাগ দূর হয়। ভিটামিন বি ত্বকের কোষ ট্রান্সফরমেশনের মাধ্যমে ত্বকের কালচে দাগ এবং ব্রণর দাগ দূর করতে সাহায্য করে। এমনকি, ব্ল্যাক হেডস দূর করার গুণও রয়েছে আলুতে।

তাহলে ত্বকের যত্নে আলু কীভাবে ব্যবহার করা যায় তা জেনে নেওয়া যাক।

ত্বকের কালচে ভাব দূর

ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে পারে আলু। খোসা-সহ একটি আলু ভালো করে পানিতে ধুয়ে পরিষ্কার করে পাতলা পাতলা করে কেটে নিন। এবার একটি করে আলুর টুকরো নিয়ে ত্বকে ম্যাসাজ করতে থাকুন। ত্বকের যেই সব স্থানে কালো দাগ রয়েছে, সেই স্থানগুলোতে ভালো করে ম্যাসাজ করুন। আলুর রস ১৫ থেকে ২০ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। দিনে ২-৩ বার এটি ব্যবহার করুন। দেখবেন, এক সপ্তাহের মধ্যে ত্বকের সব কালো দাগ দূর হয়ে গিয়েছে।

ব্ল্যাক এবং হোয়াইট হেডস দূর করে

আলুর খোসা ছাড়িয়ে পানিতে ধুয়ে টুকরো করে নিন। এবার আলুর টুকরো, এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার ও সামান্য পানি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ঘন পেস্টটি একটি আইস ট্রেতে ঢেলে ফ্রিজে ৩-৪ ঘণ্টার জন্য রেখে দিন। পরিষ্কার ত্বকে আলুর রসের বরফের টুকরো নিয়ে ত্বকে ম্যাসাজ করুন। বিশেষ করে ব্ল্যাক হেডস এবং ওয়াইট হেডসের স্থানগুলো ভালো করে ম্যাসাজ করুন। দিনে দুই বা তিনবার ব্যবহার করলে ত্বকের ঔজ্জ্বল্য ফিরবে এবং ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস ১০-১২ দিনের মধ্যে দূর হবে।

বলিরেখা দূর হবে

একটি আলু ভালো করে পানিতে ধুয়ে গ্রেট করে রস বের করে নিন। আলুর রস ত্বকে ম্যাসাজ করে লাগিয়ে শুকিয়ে নিন। তারপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। আলুতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্টস ও ভিটামিন সি ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে।

ব্রণ ও ব্রণের দাগ দূর হবে

পরিষ্কার কাপে আলুর রস বের করে ১০-১৫ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। তারপর তাতে তুলোর বল ভিজিয়ে ব্রণ কিংবা ব্রণের দাগে লাগিয়ে ম্যাসাজ করুন। এরপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।

শুষ্কতা দূর হবে

আলু ভালো করে ধুয়ে গ্রেট করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। সেই প্যাকটি ত্বকে মেখে ২০ মিনিট পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। তারপর একটি ময়েশ্চারাইজার ব্যবহার করুন

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore