Tuesday 6 October, 2026

For Advertisement

চুল পড়া কমাবে ঘি!

15 February, 2023 12:45:29

আজ এমন একটি প্যাকের কথা জানাবো যে আপনার চুল পড়া রোধ করবে। চলুন তবে জেনে নেওয়া যাক…

উপকরণ:

– ঘি,

– কাজুবাদামের গুঁড়ো

– কাজুবাদামের তেল

তৈরি ও ব্যবহার পদ্ধতি:

প্রথমে একটি প্যানে চার থেকে পাচ চামচ ঘি গরম করুন। হালকা গরম হলে এর সঙ্গে ৫ গ্রাম কাজু বাদামের গুঁড়ো ও ৩ টেবিল চামচ কাজু বাদামের তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই মিশ্রণ চুলে লাগিয়ে ৩০ মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।

উপকারিতা: এই প্যাক ব্যবহারে চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া রোধ হবে। অন্য কোন ঘি-এর প্যাক যদি ব্যবহার করেন এক্ষেত্রে মাথায় রাখবেন আপনি যদি সরাসরি চুলে ঘি লাগান তাহলে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। এজন্য চুলে ব্যবহারের সময় সবসময় এর সঙ্গে অন্য আরেকটি উপাদান মিশিয়ে নিন, যাতে চুল থেকে সহজে ঘি পরিষ্কার করা সম্ভব হয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore