- ২৪ জানুয়ারি কুমিল্লা যাবেন তারেক রহমান
- প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
- শুধু ঠান্ডা নয়, অন্যান্য যেসব কারণে হতে পারে কাশি
- সংযুক্ত আরব আমিরাতে বন্দি ৪৪০ বাংলাদেশিকে রাজকীয় ক্ষমা
- পদত্যাগ করেননি নাজমুল, মাঠে যাননি ক্রিকেটাররা
- ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প
- তেঁতুলিয়ায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে
- দেশের বাজারে আকাশছোঁয়া স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা
- স্টার সিনেপ্লেক্সে ‘সুলতানাস ড্রিম’
- ‘অশালীন’ মন্তব্য করে বিপাকে হানি সিং
চুলের গোড়া মজবুত হবে এই ৪ উপাদানে!
মজবুত চুলের দাবি সকলেই করেন। চুল মজবুত হলে স্টাইল করতে সুবিধে হয়। কিন্তু সকলের চুলের গোড়া মজবুত থাকে না।
চুলের গোড়ায় ঠিকমতো পুষ্টি না পৌঁছালে অনেক সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে চুল আলগাও হতে পারে। তখন দেখা দেয় এক সমস্যা।
চুলের গোড়া মজবুত না হলে চুল পড়ে যায় অনেক পরিমাণে। কিছুদিনের মধ্যেই চুল ফাঁকা দেখায়। তখন মানুষ চুলের এই সমস্যা দেখে আঁতকে ওঠেন।
এছাড়া চুলের গোড়ায় পুষ্টি না থাকলে উজ্জ্বলতাও হারিয়ে যায়। তাই প্রতিটি মানুষকে এই বিষয়টি নিয়ে অবশ্যই সতর্ক রেখে এই ৪ টি জিনিস মাথায় মাখতে পারেন।
আমলকী ও লেবু
সামান্য পানিতে ২ চামচ আমলকী পাওডার মেশান। এবার তার সঙ্গে এক-দুই চামচ মিশিয়ে নিন লেবুর রস। এরপর চুলে মাখুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।
কারি পাতা ও ভৃঙ্গরাজ
কারি পাতার পেস্ট তৈরি করুন। এবার সেই পেস্টে মিশিয়ে দিন ১ চামচ ভৃঙ্গরাজ। এবার এই পেস্ট মাথায় মাখুন। ৩০ থেকে ৪০ মিনিট বাদে ধুয়ে দিন।
শিকাকাই ও দই
দুই চামচ শিকাকাই নিন। এবার তার সঙ্গে মিশিয়ে দিন দই। তারপর মাথায় মেখে ৩০ মিনিট অপেক্ষা। সময় হয়ে গেলে শ্যাম্পু করে নিন।
লেবু ও নিম
নিম পাতা কয়েকদিন শুকিয়ে নিন। এরপর সেই নিম পাতার পাওডার তৈরি করুন। এবার লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন নিমের পাওডার। তারপর মাথায় মেখে ৩০ মিনিট পর ধুয়ে নিন। সূত্র: এই সময়
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: