For Advertisement
বৈশাখ আসার আগেই ঘরোয়া ভাবে ত্বকের যত্ন যেভাবে নেবেন
মেকআপের আগে কেন প্রয়োজন ত্বকের যত্ন নেওয়া দৈনন্দিন অফিসের কাজ ও নানা ধরনের ব্যস্ততার জন্য চেহারায় নানারকমের ক্লান্তি ফুটে ওঠে। তাই পহেলা বৈশাখের আগেই ত্বকের যত্ন নেওয়া জরুরী। এমনিতেই আবহাওয়া বেশ গরম। পহেলা বৈশাখের দুই সপ্তাহ আগে থেকে মুখের যত্ন নিলে হঠাৎ মেকআপে আপনার মুখের ত্বকে কোন রকম সমস্যা হবে না।
উজ্জ্বল ত্বকের ক্ষেত্রে সমস্যা সাধারণত কম হয়। সমস্যা দেখা যায় যাদের তৈলাক্ত ও শুষ্ক ত্বক। তাই বাড়তি পরিচর্যার প্রয়োজন। তৈলাক্ত ত্বক: তৈলাক্ত ত্বকের জন্য টক দই ও বেসনের প্যাক ব্যবহার করতে পারেন। চাইলে শুধু কমলার রস নিয়ে তুলা দিয়ে মুখে লাগিয়ে নিতে পারেন। তবে ব্রণ থাকলে কমলার রস মুখে লাগাবেন না। শসা ব্লেন্ড করে ও ব্যবহার করা যায়।
গাজর, হলুদ আর টক দইয়ের মিশ্রণ ও প্যাক হিসেবে ব্যবহার করা যায়। অতিরিক্ত তৈলাক্ত ভাব থাকলে এক-দুই ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এছাড়া সপ্তাহে দু-তিনবার মুখে মাস্ক ব্যবহার করতে পারেন। এতে ত্বকের ময়লা দূর হবে এবং ত্বক উজ্জ্বল দেখাবে।
শুষ্ক ত্বক: শুষ্ক ত্বকের জন্য দুধের সর, মসুর ডাল ও মধু দিয়ে প্যাক তৈরি করতে পারেন। কাঠবাদাম, হলুদ, দুধের সর ও মধু দিয়ে প্যাক তৈরি করুন। শুধু অ্যালোভেরার রস ও ব্যবহার করতে পারে। চাইলে দুধ, মধু ও জাফরানের প্যাক লাগাতে পারেন। দুধের সর, মুলতানি মাটি ও ময়দা বা বেসন মিশিয়ে ব্যবহার করা যায়।
স্ক্রাবিংয়ের জন্য কাঠ বাদাম, হলুদ, দুধের সর ও মধুর মিশ্রণে চালের গুঁড়া মিশিয়ে নিতে পারেন। তৈলাক্ত ত্বক স্ক্রাবিংয়ের জন্য গাজর, হলুদ ও টক দইয়ের সঙ্গে চালের গুড়া মেশানো যায়। এসব স্ক্রাবার হাত পায়ের জন্য ভালো।
আরো পড়ুনঃ সিজারিয়ান অপারেশন বনাম ব্যথামুক্ত প্রসব
স্বাভাবিক ত্বক: স্বাভাবিক ত্বকের জন্য হলুদ, দুধের সর, মধু ও মসুর ডালের বেসন দিয়ে প্যাক তৈরি করা যায়। এর সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে নিলে স্ক্রাবিং করতে পারবেন। অনেকেই মনে করতে পারেন স্বাভাবিক ত্বকের জন্য আবার কেন? কিন্তু সব ধরনের ত্বকের জন্যই চাই পরিচর্যা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore