Thursday 8 October, 2026

For Advertisement

পেয়াজের রস দিয়ে মুখের দাগ দূর করার সহজ উপায়

30 December, 2021 6:35:08

আমাদের ত্বকের ভিতর সবথেকে গুরুত্বপূন্য অংশ হচ্ছে আমাদের মুখ । আমাদের ত্বকে যেকোন অংশে যদি দাগ থাকে তবে চিন্তার শেষ থাকে না । তবে যদি মুখের ত্বকে দাগ দেখা দেয় তবে এটা আমাদের জন্য আরো ও চিন্তার হয়ে দাড়ায় । যদি মুখের ত্বকে দাগ দেখা যায় তখন নিজের মনটাও ভালো থাকেনা । আপনার ত্বক ফর্সা হোক বা না হোক কিন্তু দাগ আপনার ত্বকে ক্খনো ও ভালো লাগবে না । তাই আমরা সবাই দাগ দূর করার চেষ্টা করে থাকি । মুখের ত্বকের দাগ দূর করার জন্য আমরা নানা ধরনের কাজ করে থাকি । আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের ক্রিম ক্রয় করে থাকি । েএসকল ক্রিমে একদিকে যেমন রাসায়নিক পদার্থ্ থাকে তেমনি অন্যদিকে এটার দাম সবার হাতের নাগালে থাকে না । যার ফলে সবােই এগুলো ব্যবহার করতে পারে না তবে আমরা রান্না ঘরের কিছু জিনিষ দিয়ে খুব সহজে মুখের বলিরেখা ও দাগ দূর করতে পারি । আমরা পেয়াজের রস তৈরী করে তা দিয়ে মুখের দাগ দূর করতে পারি ।

তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক কিভাবে পেয়াজের রস দিয়ে ‍মুখের দাগ দূর করা যায় :

প্রয়োজনীয় উপকরণ :

একটি পেয়াজের রস

প্রস্তুত প্রণালী :

প্রথমে একটি বড় সাইজের পেয়াজ নিয়ে পরিষ্কার করে এটা থেতো করে এর রস বাটিতে রেখে দিন ।

ব্যবহারের নিয়মাবলি :

প্রথমে তুলা দিয়ে ছোট আকারের বল তৈরী করে নিতে হবে ।

এরপর এই বলটি পেয়াজের রসে ভিজিয়ে রাখতে হবে ।

তারপর এটি মুখের কালো দাগের ওপর খুব আলতো করে ঘষতে হবে ।

এরপর এটাকে কিছু সময় রেখে দিতে হবে ।

পেয়াজের রস শুকিয়ে গেলে মুখ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

পেয়াজের রস মুখের কালো দাগ দূর করতে অনেক বেশি কার্য্করী । তাই এটি আপনার ত্বকে ব্যবহার করে সহজে আপনার মুখের ত্বক দাগহীন করে ফেলুন ‍।

এই প্যাকটি আপনাকে প্রতি সপ্তাহে চার দিন করে লাগাতে হবে । দাগ না যাওয়া পর্য্ন্ত এটি নিয়মিত ব্যবহার করুন । িএভাবে এই রস ব্যবহার করলে আপনার মুখের কালো দাগ দূর হয়ে যাবে ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore