For Advertisement
পিঠের কালো দাগ দূর করার সহজ উপায়
আমরা বিভিন্ন সময় ত্বকের নানা সমস্যা দূর করার জন্য বা দাগ দূর করার জন্য প্রাকৃতিক উপায় বা হারবাল প্যাক ব্যবহার করে থাকি । আমাদের শরীরে অনেক জায়গায় দাগ হতে পারে । দাগ এমন একটা জিনিস যা সহজে তেরী হলেও ৈএটা মিশে যেতে অনেক সময় লেগে যায় । আজকের লেখাতে থাকছে পিঠের কালো দাগ কিভাবে সহজে দূর করা যায় । আমরা মুখের কালো দাগ দূর করতে সহজেই ক্রিম বা অন্য কিছু করতে পারি কিন্তু পিঠে ক্রিম ব্যবহার করে তা বেশি সময় ধরে রাখা সম্ভব হয়না । আমরা শরীর থেকে কালো দাগ দূর করার জন্য নানা ধরনের ক্রিম ব্যবহার করে থাকি । কিন্তু এটি আমাদের শরীরের জন্য ক্ষতিকারক কারণ এতে থাকা নানা ধরনের কেমিক্যাল আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে । আজকে আমরা দেখবো কিভাবে হারবাল প্যাক ব্যবহার করে কালো দাগ দূর করা যায় :
তাহলে আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই হারবাল প্যাক তৈরী করা যায় এবং কিভাবে এটি ব্যবহার করা যায় ।
প্রয়োজনীয় উপকরণ :
১) দই
২)মসুর ডাল
৩) লেবুর রস ।
প্রস্তুত প্রণালী :
প্রথমে একটি পাত্রে মসুর ডাল আগের দিন রাতে সারারাত ভিজিয়ি রাখতে হবে । েএরপর চার চামচ মুসুর ডাল ভালো করে বেন্ড করে নিতে হবে ।
এখন এর সাথে দুই চামচ দই ও একটু লেবুর রস দিতে হবে ।
এরপর এটিকে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে ।
ব্যবহারের নিয়মাবলি :
প্রথমে মিশ্রণটি ভালো করে আবারও মিশিয়ে নিন । এবার এটি আপনার ঘাড়ে ও পিঠে লাগান । এভাবে ৩০ মিনিট রেখে দিতে হবে । এরপর এটিকে ধুয়ে ফেলুন ।
এই ভাবে এই হারবাল প্যাকটি সপ্তাহে দুই দিন ব্যবহার করলে দেখবেন আপনার ঘাড়ের ও পিঠের কালো দাগ দূর হয়ে যাবে । এই প্যাকটি সপ্তাহে দুই দিন ব্যবহার করুন ূ। এভাবে একমাস ব্যবহার করলে আপনার পিঠের কালো দাগ দূর হয়ে যাবে ।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore