For Advertisement
ভাত দিয়েই তৈরি করুন ত্বক ফর্সাকারী ক্রিম
জাপানিদের ত্বক দেখলে নিশ্চয়ই আফসোস হয়! তাদের সবার ত্বকই দাগহীন, ফর্সা ও কোমল। এমনকি তাদের ত্বক এতোটাই মসৃণ এবং টানটান যে, বয়স্কদেরকে দেখলেও কিশোরী মনে হয়।
এজন্য অবশ্য বিশেষ নিয়ম-কানুন মেনে ত্বকের যত্ন নিয়ে থাকেন তারা। জানলে অবাক হবেন, জাপানিরা কেমিকেলযুক্ত প্রসাধনী নয় বরং প্রাকৃতিক উপাদান দিয়েই ত্বকের যত্ন নেন।
বাঙালি মানেই ভাত পাগল। একদিন ভাত না খেলে কারো দিন ভালো কাটে না। তাই সবার ঘরেই প্রতিদিন ভাত রান্না হয়ে থাকে। জানেন কি, ভাত ব্যবহারেই ত্বক হতে পারে ফর্সা ও দাগহীন।
চালে ও ভাতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বককে ফর্সা ও দাগহীন করতে সাহায্য করে। এ ছাড়াও ত্বকের তৈলাক্ত ভাব কমায়। ভাত দিয়ে তৈরি ফেসপ্যাক মুখের বড় লোমকূপের সমস্যাও দূর করে।
চালে ফেরিউলিক অ্যাসিড থাকে। এটি একটি অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে ফ্রি র্যাডিকেলের হাত থেকে রক্ষা করে। ত্বকের মৃত কোষ দূর করে নতুন কোষ উৎপাদনে সাহায্য করে ভাতে থাকা পুষ্টিগুণ।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore