Thursday 24 September, 2026

For Advertisement

ত্বক উজ্জ্বল করে শসা

19 August, 2021 6:02:50

ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার এর কোন বিকল্প নেই। ত্বকের স্নিগ্ধতা বজায় রাখতে শসা ব্যবহার করতে পারেন নিয়মিত। শসার প্রায় পুরোটাই পানি। এছাড়া ভিটামিন সি ও নানা ধরনের গুণসমৃদ্ধ শসা ত্বক উজ্জল প্রাণবন্ত করে। ডার্ক সার্কেল দূর করার জন্য শসা স্লাইস করে চোখের উপর দিয়ে রাখতে পারেন। অন্যান্য উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে। জেনে নিন ত্বকের সৌন্দর্য রক্ষায় শসা কিভাবে ব্যবহার করবেন-

লেবু ও শসা: ৩ টেবিল চামচ শশার রসের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। কাচের মুখ বন্ধ বয়ামে মিশ্রণটি সংরক্ষণ করুন। দিনে কয়েকবার এই মিশ্রণ দিয়ে মুখ মুছে নিন। এটি ত্বক উজ্জ্বল ও কোমল করবে।

আরো পড়ুনঃ আপনার ওজন কমছে, কিন্ত পেট বা কোমরের পরিধির পরিমাপ ঠিক আছে তো ?

গ্রিন টি ও শসা: এক কাপ গরম পানিতে গ্রিন টি মিশিয়ে নিন। চায়ের লিকার ঠান্ডা হলে ১১ টেবিল চামচ লিকারের সঙ্গে ২-৩ টেবিল চামচ শসার রস মিশিয়ে নিন। একটি স্প্রে বোতলে মিশ্রণটি ঢেলে নিন। মুখ পরিষ্কার করে এটি ব্যবহার করুন।

অ্যালোভেরা জেল ও শসা: ২ টেবিল চামচ শশার রসের সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। তুলার ছোট টুকরা মিশ্রণে ডুবিয়ে মুখে লাগান ঘষে ঘষে। দিনে কয়েকবার ব্যবহার করতে পারেন।

শসা ও ভিটামিন ই: ভিটামিন ই ট্যাবলেট থেকে তেল বের করে নিন। তেলের সঙ্গে ২ চা চামচ শসার রস মেশান। খুব ভালো করে ঘষে ঘষে ত্বকে লাগান মিশ্রণটি।

গোলাপজল ও শসা: ১ টেবিল চামচ শসার রসের সঙ্গে সমপরিমাণ গোলাপজল মিশিয়ে নিন। একটি স্প্রে বোতলে নিয়ে নিন মিশ্রণটি। ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে তারপর এটি স্প্রে করুন। এটি প্রতিদিন ব্যবহার করতে পারেন। ত্বকের বাড়তি তৈলাক্ত ভাব দূর হবে।

টমেটো ও শসা: ১ টেবিল চামচ শসার রসের সঙ্গে ১ চা চামচ টমেটোর রস মেশান। দিনে অন্তত একবার মুখে এই মিশ্রণটি ব্যবহার করুন। ত্বক থাকবে সুন্দর ও সুস্থ।

আরো পড়ুনঃ কোন ব্যথায় কোন সেক দিবেন ?

গ্লিসারিন ও শসা: আধা চা-চামচ গ্লিসারিন এর সঙ্গে ১ চা চামচ শসার রস মিশিয়ে নিন। মিশ্রণটি প্রতিদিন ব্যবহার করুন ত্বকে। ত্বক হবে নরম।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore