Thursday 8 October, 2026

For Advertisement

খুশকি ও ব্রণ দূর করবে নিমপাতা

25 June, 2021 6:34:57

বসন্ত হলে দেহে জ্বালাপোড়া কমাতে প্রাচীনকাল থেকে নিমপাতার ব্যবহার হয়ে আসছে। নিম বিভিন্ন ধরনের ত্বকের সমস্যায় ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া নিমের রয়েছে আরও অনেক স্বাস্থ্যকর গুণ। বোল্ডস্কাই জানিয়েছে নিমের কিছু স্বাস্থ্য গুণের কথা।

১. খুশকি দূর করতেঃ নিমের মধ্যে রয়েছে এন্টিফাঙ্গাল এবং এন্টি ব্যাকটেরিয়াল উপাদান, যা খুশকি রোধে খুব উপকারী। খুশকি রোধে গোসলের পানির মধ্যে কিছু নিমপাতা মিশিয়ে মাথায় ঢালুন।

২. চুলকানি দূর করতেঃ যে জায়গায় চুলকানি হচ্ছে সেখানে নিমপাতা বেটে লাগাতে পারেন। এটা ত্বককে নিরাময় হতে সাহায্য করবে এবং ত্বকের ওপর মৃত চামড়া দূর করবে।

৩. ব্রণ দূর করতেঃ নিম পাতার গুড়া পানিতে মিশিয়ে মুখ ধুতে পারেন। এতে ব্রণ দূর হবে এবং ব্রণ থেকে তৈরি জ্বালা পোড়া ভাবও দূর হবে। এটা ব্রণ দূর করার একটি কার্যকর পদ্ধতি।

৪. ক্ষত নিরাময়েঃ হয়তো চিন্তা করছেন নিম কিভাবে ক্ষত দূর করবে? নিমপাতা ক্ষত নিরাময়ে খুবই উপকারী। নিমপাতা বেটে ক্ষতস্থানে লাগিয়ে রাখতে পারেন। এর অ্যান্টিমাক্রোবিয়াল উপাদান ক্ষত নিরাময় দ্রুত কাজ করবে।

৫. একজিমাঃ একজিমা, ফোড়া অথবা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা নিরামযয়ে নিযম খুব কার্যকর। ত্বকের যেসব জায়গায় এ ধরনের সমস্যা রয়েছে সেখানে নিমপাতা বেটে লাগাতে পারেন।

৬. ত্বককে স্বাস্থ্যকর রাখতেঃ ত্বককে স্বাস্থ্যকর রাখতে নিমের তেল ভালো কাজ করে। ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রেখে ত্বককে তারুণ্যদীপ্ত রাখতে নিমের তেল ব্যবহার করতে পারেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore