Tuesday 26 May, 2026

For Advertisement

বর্ষায় কোমল ও উজ্জ্বল ত্বক পেতে যা করবেন

21 June, 2021 5:43:17

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঋতু পরিবর্তনের সাথে ত্বকের যত্নেও কিছু পরিবর্তন আনা জরুরি। আসুন, আমরা জেনে নিই বর্ষায় ত্বক ভালো রাখতে কী কী নিয়ম মেনে চলবেন—

সবুজ শাকসবজি খান

কেবল বাইরে থেকে নয়, ভেতর থেকেও ত্বকের যত্ন নেওয়া দরকার। অস্বাস্থ্যকর, তৈলাক্ত খাবার ত্বকের ওপর খারাপ প্রভাব ফেলে। ফলে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ করা যায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় বেশি করে সবুজ শাকসবজি রাখুন, যা আপনার ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল করে তুলবে।

বেশি করে ফল খান

খাদ্যতালিকায় কেবল সবুজ শাকসবজি নয়, বেশি করে ফলও রাখতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল ত্বকের জন্য খুবই উপকারী।

প্রচুর পানি খান

সুন্দর ত্বক ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চাইলে পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি শরীর থেকে বিষাক্ত টক্সিন বের করতে সাহায্য করে। বর্ষায় বেশি করে পানি পান করলে ত্বক ভালো থাকে।

প্রতিদিন মুখ ধুতে হবে

বর্ষায় ত্বকের পোরস দূষণ ও ময়লার কারণে বন্ধ হয়ে যায়। ফলে পিম্পল ও ব়্যাশের মতো বিভিন্ন সমস্যা দেখা যায়। তাই ত্বক পরিষ্কার রাখতে দিনে অন্তত দুই থেকে তিন বার মুখ ধোওয়া জরুরি।

ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করুন

বর্ষায় ত্বকে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। বর্ষাকালেও সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের ক্ষতি করে। তাই ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করতে এবং নরম-কোমল ত্বক পেতে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore