Saturday 15 August, 2026

For Advertisement

ভারতের পর এবার পাকিস্থানেও বন্ধ টিকটক

13 March, 2021 8:00:46

ভারতের পর এবার পাকিস্থানে বন্ধ করে দেওয়া হয়েছে চীনা এ্যাপস টিকটক। পাকিস্তান টেলিযোগযোগ কর্তৃপক্ষকে (পিটিএ) এই বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির পেশোয়ার হাইকোর্ট ।

‘সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার’ কারণে গত বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে আবেদনের শুনানির সময় এই আদেশ দেন পাকিস্তানের পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি কায়সার রশিদ খান।

বিচারপতি কায়সার রশিদ খান বলেছেন, টিকটকে আপলোড করা ভিডিওগুলো পাকিস্তানি সমাজে গ্রহণযোগ্য নয়। বেশিরভাগ তরুণদের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে টিকটক। প্ল্যাটফর্মটি নিয়ে যে প্রতিবেদন পাওয়া গেছে তা দুঃখজনক। তাঁর মন্তব্য, ভিডিওগুলো ‘অশ্লীলতা ছড়াচ্ছে’। তাই প্ল্যাটফর্মটি অবিলম্বে বন্ধ করা উচিত।

এদিকে, পেশোয়ার হাইকোর্টের রায়ের পর পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে টিকটক।

পাকিস্তানে এর আগেও টিকটক নিষিদ্ধ করা হয়েছিল। এই নিয়ে দ্বিতীয়বার তা নিষিদ্ধ হলো। ২০২০ সালের অক্টোবরে পাকিস্তানে প্রথমবার টিকটক নিষিদ্ধ ঘোষণা করা হয়। তখন এই নিষেধাজ্ঞা কয়েক দিন চলে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore