Tuesday 17 November, 2026

For Advertisement

আজ পৃথিবীর খুব কাছ দিয়ে ছুটে যাবে গ্রহাণু!

1 June, 2021 6:30:22

আজ ১ জুন পৃথিবীর খুব কাছ দিয়ে ছুটে যাবে গ্রহাণু। নাম ২০২১কেটি-১। যার আকার আইফেল টাওয়ারের মতো। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, গ্রহাণুটির ব্যস ৪৯২ ফুট থেকে ১০৮২ ফুটের মধ্যে।

প্রায় ২৬ হাজার গ্রহাণুর উপরে নজরদারি চালায় নাসা। সেই তালিকায় এটি ‘সম্ভাব্য বিপজ্জনক’ গ্রহাণুগুলোর একটি। মঙ্গলবার, ১ জুন এটি পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে যাবে। গতি হবে ঘণ্টায় ৬৪,৩৭৪ কিলোমিটার। ধাতু-পাথরের এই খণ্ডটি থেকে পৃথিবীর কোনো বিপদের আশঙ্কা নেই।

সূর্যকে উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে গ্রহাণুটি যখন আমাদের সবচেয়ে কাছে আসবে, পৃথিবী থেকে তখন তার দূরত্ব হবে ৪৫ লক্ষ কিলোমিটার। ৪৬ লক্ষ কিলোমিটারের মধ্যে আসা যে কোনো মহাজাগতিক বস্তুকেই পৃথিবীর পক্ষে ‘সম্ভাব্য বিপজ্জনক’ বলে ধরা হয়ে থাকে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore