For Advertisement
দেশে ২৬ মে দেখা যাবে চন্দ্রগ্রহণ
বাংলাদেশে আগামী বুধবার (২৬ মে) সন্ধ্যা ৬টার পর চন্দ্রগ্রহণ দেখা যাবে। এদিন উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে দুপুর আড়াইটার পর। বৃহস্পতিবার (২০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সূত্রে এ খবর জানা যায়।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপপরিচালক মহা. আছাদুর রহমান জানান, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত দেখা যাবে।
আবহাওয়া অফিস আরও জানায়, উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে বাংলাদেশ সময় বেলা ২টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে, যার কেন্দ্রীয় গতিপথ হলো যুক্তরাষ্ট্রের পিটককার্ন দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। বিকেল ৩টা ৪৪ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদের প্রবেশ ঘটবে প্রচ্ছায়ায়, যার কেন্দ্রীয় গতিপথ ফ্রেঞ্চ পলিনোশিয়া এর পেপিট আইল্যান্ড থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।
পূর্ণ গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৯ মিনিট ২৪ সেকেন্ডে, যার কেন্দ্রীয় গতিপথ হলো যুক্তরাষ্ট্রের অ্যলোফি দ্বীপ থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। আর কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ১৮ মিনিট ৪২ সেকেন্ডে, যার কেন্দ্রীয় গতিপথ টোঙ্গা থেকে পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। এর সর্বোচ্চ মাত্রা থাকবে ১ দশমিক১৬।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore