Tuesday 17 November, 2026

For Advertisement

লাইভ দেখুন ইলন মাস্কের ৬০ স্যাটেলাইট

13 May, 2021 4:20:31

ইন্টারনেটের ধারণা বদলে দিচ্ছেন ইলন মাস্ক। এবার স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট সেবা দিতে যাচ্ছে তার কোম্পানি ‘স্পেসএক্স’। এই সেবার নাম ‘স্টারলিংক’। এই সেবা দেওয়া শুরু হলে ইন্টারনেট ব্যবহারের জগতে আমূল পরিবর্তন আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

স্পেসএক্সের এই সেবা পেতে প্রি-অর্ডারের ধুম পড়েছে। ইতোমধ্যেই প্রায় ৫ লাখ প্রি-অর্ডার এসেছে। বিষয়টি নিয়ে ইলন মাস্ক জানিয়েছেন, এমন সেবা পৌঁছে দিতে কোনো সমস্যা হওয়ার কথা না। তবে একই জায়গায় ব্যবহারকারীদের ঘনত্ব বেশি হলে তা সেটা কিছুটা সমস্যার কারণ হতে পারে।

রোববার (৯ মে) ৬০টি স্টারলিংক স্যাটেলাইট অরবিটে পাঠিয়েছে কোম্পানিটি। এটি স্টারলিংক স্যাটেলাইটগুলোর দশম ফ্লাইট ছিল। এটি ‘ফ্যালকন ৯’ রকেট ব্যবহার করে দ্বারা পাঠানো করা হয়। চলতি বছরে এটি স্পেসএক্সের ১৪তম উৎক্ষেপণ। ‘ফ্যালকন ৯’ তার প্রথম উড্ডয়ন সম্পন্ন করে ২০১৯ সালে। ক্যাপ কানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে রাতের সমস্ত নীরবতা ভেঙে দিয়ে ধাতব শব্দ ও প্রচুর ধোয়া সৃষ্টি করে এটি যাত্রা শুরু করে।

৬০টি উপগ্রহ পরীক্ষামূলকভাবে পাঠানো হয়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, টুইট করতে মাস্ক তার বাড়িতে স্টারলিংক টার্মিনাল ব‌্যবহার করেন।

ইলন মাস্ক সবার থেকে আলাদা একজন ব্যক্তি। বিশ্বের শ্রেষ্ঠতম উদ্যোক্তাদের শীর্ষে অবস্থান করা এই টাইকুন যেন পৃথিবীতে ‘নতুন দিন’ না এনে হাল ছাড়ছেন না। ইলন তার ব্যক্তিগত জীবনেও আলাদা এক চরিত্র। তিনি অদ্ভূত সব টুইট করে বিতর্কিত হয়েছেন। সম্প্রতি ইলন মাস্কের কিছু টুইট বিতর্কের জন্ম দেয়। কয়েক সপ্তাহ আগে ‘চাঁদে কুকুর ডাকছে’ বলে একটি টুইট করেন তিনি।

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা বলেন, ‘যারা আমার টুইটের কারণে আঘাত পেয়েছেন তাদেরকে বলতে চাই, আমি ইলেকট্রিক কার নতুনভাবে তৈরি করেছি, আমি স্পেসশিপে করে মঙ্গল গ্রহে মানুষ পাঠাচ্ছি। আপনারা কি ভেবেছিলেন যে, আমি খুব আমুদে ও সাধারণ একজন!’

সূত্র- স্পেসডটকম, ইন্ডিয়াটুডে, স্টারলাইট

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore