Sunday 16 August, 2026

For Advertisement

ফোন চুরি হলে সঙ্গে সঙ্গে যা করবেন

13 February, 2025 1:41:40

ফোন চুরি হলে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন অনেকেই। কেউ হারানো ফোনের খোঁজ করতে গিয়ে উদভ্রান্ত হয়ে ওঠেন, কেউ ছুটে যান থানায়। ফোন চুরি হয়ে গেলে দিশাহারা না হয়ে সবার আগে যে কাজগুলো করতে হবে তা জেনে রাখা ভাল। চলুন জেনে নেই এ সম্পর্কে।

ফোন হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে সবচেয়ে জরুরি কাজ হল ফোনের ‘ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেন্টিটি’ (আইএমইআই)নম্বরটি সংরক্ষণ করে রাখা। মোবাইল ফোন যে বাক্সে দেওয়া হয়, তার ওপরেই ১৫ সংখ্যার আইএমইআই নম্বরটি লেখা থাকে। সেটি কোথাও লিখে বা সেভ করে রাখলে ভাল হয়। ফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে, তা উদ্ধার করতে ওই নম্বরটিই কাজে আসে।

যদি আইফোন হয়, তাহলে ‘অ্যাপল সাপোর্ট’-এর ওয়েবসাইটে গিয়ে নিজের আইডিতে ঢুকতে হবে। তারপর ‘লস্ট অ্যান্ড ইরেজ মুড’ চালু করে দিলেই যাবতীয় তথ্য সংরক্ষণ করা যাবে।

অ্যান্ড্রয়েড ফোন হলে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দ্বারা পরিচালিত সিইআইআর ওয়েবসাইটে গিয়ে ফোনের সিম ব্লক করা যাবে। অথবা টেলিকম অপারেটরকে ফোন করেও সিম ব্লক করা যাবে। তবে তার আগে পুলিশে এফআইআর করা জরুরি। এফআইআরের কপি, মোবাইল কেনার বিল, যে অভিযোগ দায়ের করেছেন সেই ‘কমপ্লেন নম্বর’ জমা দিতে হবে।

গুগলে গিয়ে ‘ফাইন্ড মাই ডিভাইস’ ওয়েবসাইট খুলতে হবে। এরপর যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে লগইন করা ছিল, সেই অ্যাকাউন্ট ব্যবহার করে এই ওয়েবসাইটে লগইন করুন। লগইন হলে ওই ওয়েবসাইটটিতেই দেখাবে আপনার ফোনটি কোথায় আছে। সেই লোকেশন গুগল ম্যাপে দেখা যাবে।

তবে এত কিছু করেও যদি আপনার মনে হয় যে, ফোনটি আর পাওয়া যাবে না সে ক্ষেত্রে আপনার মোবাইল ফোনে থাকা সমস্ত তথ্য যাতে অন্যের হাতে চলে না যায়, তখন ‘ইরেজ ডেটা’ অপশনটি ব্যবহার করে ফোনের সমস্ত তথ্য মুছে ফেলুন। মোবাইল যদি অফলাইনে থাকেও, মোবাইল যখনই অনলাইনে আসবে, সব তথ্য মুছে যাবে।

ফোনে সব সময় শক্তিশালী পিন বা পাসওয়ার্ড দিয়ে রাখা উচিত। ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক-এর পদ্ধতি ব্যবহার করলে সবচেয়ে ভাল। তা হলে ফোন চুরি গেলেও সহজে তা খোলা সম্ভব হবে না।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore