Tuesday 17 November, 2026

For Advertisement

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাইক ও মেনশন ফিচার যেভাবে কাজ করে

8 October, 2024 11:29:21

বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নতুন দুটি ফিচার নিয়ে আসলো প্ল্যাটফর্মটির মূল কোম্পানি মেটা। অ্যান্ড্রয়েড ভার্সানে হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার দুটি চালু হচ্ছে। এরমধ্যে প্রথমটি হলো স্ট্যাটাস আপডেট লাইক করার সুযোগ এবং দ্বিতীয়টি হলো প্রাইভেট মেনশন। কিছুদিন আগে শুধু হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণের পাওয়া যেত ফিচার দুটি। তবে এখন সব ডিভাইসের জন্য আনুষ্ঠানিকভাবে ফিচারগুলো চালু করা হয়েছে।

স্ট্যাটাস শেয়ার করা ব্যক্তিকে লাইক রিঅ্যাকশন পাঠানোর সুযোগ দেয় স্ট্যাটাস লাইক ফিচারটি। এ জন্য হোয়াটসঅ্যাপ ক্যাপশন বারটির পাশে থাকা হার্ট আইকনে ট্যাপ করতে হবে। আর ট্যাপ করলেই লাইক নোটিফিকেশন পোস্ট করা ব্যক্তির কাছে চলে যাবে। তবে লাইকগুলো প্রাইভেট থাকবে। অর্থাৎ যে ব্যক্তি লাইক করেছেন ও যার স্ট্যাটাস লাইক করা হয়েছে তারাই বিষয়টি জানবে। তারা একটি ভিউয়ার্স লিস্ট বা তালিকা দেখতে পারবে। স্ট্যাটাস আপডেটের প্রতিক্রিয়া দেখানোর বিষয়টিকে আরও সহজ করেছে এই ফিচার।

হোয়াটসঅ্যাপের জন্য আরেকটি নতুন ফিচার হলো- ‘প্রাইভেট মেনশন’। এটা ঠিক ইনস্টাগ্রাম স্টোরিতে কাউকে ট্যাগ করার মতো। তবে এখানে যাকে মেনশন করা হবে সেই শুধু স্ট্যাটাসটি দেখতে পারবেন। সহজভাবে বললে, আপনি যাকে মেনশন করবেন, কেবল সেই ব্যক্তি শুধু আপনার স্ট্যাটাস দেখবে আর বাকিরা আপনার স্ট্যাটাস দেখতে পারবে না। স্ট্যাটাসে অন্য কাউকে মেনশন করলেই তৎক্ষণাৎ নোটিফিকেশন চলে যাবে তার কাছে।

মেনশন করা অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসটি আবার শেয়ার করা যাবে। কিন্তু এরপরও অন্যরা এ সম্পর্কে জানবেন না। দুজন মানুষের মধ্যে গোপনীয়তা বজায় রাখার জন্য এটি একটি দারুণ ফিচার। এই নতুন ফিচারগুলো এখন সবার জন্য চালু হচ্ছে। পর্যায়ক্রমে সবার আপনার ডিভাইসে ফিচার দুটি পাওয়া যাবে।

নতুন ফিচারগুলো নিশ্চিতভাবেই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেওয়ার বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তুলবে। কয়েক সপ্তাহ আগে চ্যানেল ফিচারের জন্যও নতুন আপডেট আনে হোয়াটসঅ্যাপ। আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন ক্যাটাগরি অনুযায়ী নতুন চ্যানেল অনুসরণ করতে পারবেন। এই ক্যাটাগরিগুলোরমধ্যে রয়েছে—পিপল, অর্গানাইজেশন, লাইফস্টাইল, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, বিজনেস এবং নিউজ অ্যান্ড ইনফরমেশন।

সম্প্রতি ভিডিও কলের জন্য নতুন ‘ফিল্টার’ এবং ‘ব্যাকগ্রাউন্ড’ যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। তাই এখন হোয়াটসঅ্যাপের নতুন ১০টি ফিল্টার ও ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে পছন্দমতো অপশন নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে–ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিসআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে—ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফোরেস্ট।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore