Thursday 25 June, 2026

For Advertisement

এক ঘণ্টার বেশি সময় পর সচল হলো ফেসবুক

5 March, 2024 11:34:23

এক ঘণ্টার বেশি সময় ডাউন থাকার পর সচল হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সামাজিক এই মাধ্যমটি সচল দেখা যায়।

এর আগে বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়। হঠাৎ করেই ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েন। বার্তা আদান–প্রদানের অ্যাপ মেসেঞ্জার ব্যবহারেও সমস্যা হয়।

প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করে।

ফক্স টু নাউ ডট কমের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও এ ধরনের সমস্যা হয়। ফেসবুক ও ইনস্টাগ্রামের সমস্যা নিয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও বাংলাদেশে রাত সাড়ে ১০টার দিকে সচল হয় ফেসবুক।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore