Wednesday 30 September, 2026

For Advertisement

অডিও-ভিডিও কল করা যাবে এক্সে

5 September, 2023 6:31:03

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক গত বছর টুইটার অধিগ্রহণের পর থেকে একের পর এক পরিবর্তন করে আসছেন। প্রথমে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের নাম পরিবর্তন করেন নিজেই। টুইটারের নাম বদলে এক্স রাখেন। এবার এক্স প্লাটফর্মে আসছে এক নতুন ফিচার।

হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো এখন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে ভিডিও এবং অডিও কল করতে পারবেন ব্যবহারকারীরা। এক টুইটে ইলন মাস্ক নিজেই এ তথ্য জানিয়েছে।

নতুন ফিচারের ঘোষণার পাশাপাশি কোথায় কোথায় এ ফিচার ব্যবহার করা যাবে সেটিও জানিয়ে দিয়েছেন। টুইটে মাস্ক জানান, এ নতুন ফিচারের সুবিধা সব ধরনের ফোন এবং ল্যাপটপে নেওয়া যাবে। অ্যান্ড্রয়েড, আইওএস এবং ল্যাপটপে এ ফিচারটি খুব সহজেই ব্যবহার করা যাবে। একই সঙ্গে ভিডিও ও অডিও কলের জন্য ব্যবহারকারীর ফোন নম্বর প্রয়োজন নেই।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore