Wednesday 18 November, 2026

For Advertisement

ব্লু ভেরিফাই ব্যবহারকারীদের ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখাবে টুইটার

14 April, 2023 2:52:54

ব্লু ভেরিফাই ব্যবহারকারীদের ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখবেন মাইক্রো ব্লগিং শ্যোসাল মিডিয়া সাইট টুইটার। অর্থাৎ অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশনের ফলে মিলেছে এই সুবিধা। ফলে টুইটারে প্রোমোটেড টুইট বা বিজ্ঞাপনের পরিবর্তে প্রোফাইলের টুইট বেশি দৃশ্যমান হবে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক টুইটার কোম্পানীর দ্বায়িত্ব নিয়ে ব্লু টিক সাবস্ক্রাইবারদের বাড়তি সুবিধা দেওয়ার কথা বলে আসছেন। সেই ধারাবাহিকতায় সাধারণ অ্যাকাউন্ট ব্যবহারকারীদের তুলনায় ব্লু টিক থাকলে ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখাবে। নতুন এই সুবিধার ফলে প্রোমোটেড টুইট বা বিজ্ঞাপন অন্যদের তুলনায় কম দেখা গেলেও এক্সপ্লোর পেজের প্রোমোটেড ইভেন্টস, প্রোমোটেড অ্যাকাউন্টস ও ট্রেন্ডস, প্রোফাইলে থাকা বিজ্ঞাপন আগের মতোই দেখা যাবে।

টুইটার পুরনো ব্লু টিক যুক্ত অ্যাকাউন্টের ব্লু টিক মুছে ফেলার সিদ্ধান্ত নেয়। গত ১ এপ্রিল থেকে ফোন নম্বর ও পরিচয় যাচাই ছাড়া বা ইলন মাস্কের দায়িত্ব নেওয়ার আগে ব্লু টিক পাওয়া অ্যাকাউন্টগুলো থেকে ব্লু টিক মুছে ফেলা হয়েছে। ব্লু টিক রাখতে চাইলে বর্তমান নিয়ম মেনে টাকা দিতে হবে টুইটারকে।

ব্লু টিক সেবা চালুর কিছুদিনের মধ্যেই সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল টুইটার। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ভুয়া আইডি খুলে ব্লু টিক নেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় গত ১১ নভেম্বর প্ল্যাটফর্মটি ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা স্থগিত করে। সমস্যা সমাধানে গত ডিসেম্বর থেকে ব্যবহারকারীদের ফোন নম্বর ও পরিচয় যাচাই করে নতুন করে ব্লু টিক দেওয়ার কার্যক্রম শুরু করে টুইটার।

এদিকে গত ২০ মার্চ থেকে টুইটারে বিনা মূল্যে টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সুবিধা বন্ধ করেছে প্ল্যাটফর্মটি। ফলে বাড়তি সুরক্ষার এই ফিচার হারিয়েছেন বেশির ভাগ ব্যবহারকারী। তবে এই সুবিধা পাবেন শুধু প্ল্যাটফর্মের ব্লু টিক সাবস্ক্রাইবাররা। কোনো ব্যবহারকারী টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সুবিধা পেতে চাইলে তাঁকে আগে ব্লু টিক সেবায় সাবস্ক্রাইব করতে হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore