Tuesday 17 November, 2026

For Advertisement

স্মার্টফোন ব্যবহারে চোখের ক্ষতি রক্ষা হবে ৬ কৌশলে

19 February, 2023 6:54:54

বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের জীবনে এনেছে বিরাট পরিবর্তন।তাই স্মার্টফোনের যুগে ঘরে বসে আমরা বহু সুবিধা ভোগ করে থাকি। এই স্মার্টফোন ব্যবহারের রয়েছে সুবিদা ও অসুবিদা দুটোই।

স্মার্টফোন আপনার অজান্তেই ডেকে আনছে মারাত্মক বিপদ। বিশেষ করে চোখের ক্ষতি করে। আসুন জেনে নেওয়া যাক কী ভাবে স্ক্রিনের চড়া আলোর হাত থেকে আপনার চোখকে রক্ষা করবেন তার নিয়মঃ

১. মোবাইল অ্যাপগুলো বানানোই হয় যাতে আপনি অধিকাংশ সময় কাটাতে পারেন আপনার সাধের ফোনটির সঙ্গে। অ্যাপের পরিবর্তে ব্যবহার করুন ওয়েবসাইট। ফোন থেকে মুছে দিন সেইসব অ্যাপ যেগুলো বেশিই ব্যবহার করে থাকেন।

২. অ্যাপ স্টোরে খুব শীঘ্রই পাওয়া যাবে ‘গো গ্রে’ নামক একটি অ্যাপ। এই অ্যাপ সাহায্য করবে ফোনকে নির্ধারিত সময়ে গ্রেস্কেল মোডে রাখতে, যা ফোনের ব্রাইটনেস কম রাখবে। ফলে চোখের উপর চাপও কম পড়বে।

৩. ফোনের অ্যাপের মাধ্যমেই নিয়ন্ত্রণে রাখতে পারবেন ইন্টারনেট সংযোগকে। যা আপনাকে কিছুক্ষণের জন্য হলেও দূরে রাখবে ফোনের কাছ থেকে।

৪. আপনার ফোনের ‘ডু নট ডিসটার্ব’ অপশনে গিয়ে সেটাকে অন করে দিন। এছাড়া আপনি যদি হন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী, তাহলে প্রথমে ফোনের সেটিংস অপশনে গিয়ে অ্যাপ ও নোটিফিকেশন বার খুলুন। রিসেন্টলি সেন্ট বলে একটি অপশন আসবে সেখান থেকে আপনার পচ্ছন্দসই অ্যাপটি বেছে তার সেটিং পরিবর্তন করুন। তাহলেই বার বার ফোন খুলে দেখার ঝক্কি কমে যাবে, রেহাই পাবে আপনার চোখও।

৫. ফোন থেকে নিজেকে দূরে রাখতে ব্লুটুথ, হেডফোন বা ইয়ার প্যাডের ব্যবহার করুন।

৬. ফোন আসার পর থেকেই সময় দেখার জন্য ঘড়ির বদলে মুঠো ফোনকেই বেছে নিয়েছেন বেশিরভাগ মানুষ। কিন্তু ফোনের পরিবর্তে ব্যবহার করুন ‘স্মার্ট ওয়াচ’। স্মার্ট ওয়াচের স্ক্রিন ফোনের চাইতে অনেকটাই ছোট, তাই ভয়ের আশঙ্কাও নেই।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore