Tuesday 6 October, 2026
For Advertisement
প্রতি কলড্রপে ৩০ সেকেন্ড ফেরত পাওয়া যাবে
27 September, 2022 10:56:16
মোবাইল ফোনে প্রতি কলড্রপের জন্য তিনটি পালস (৩০ সেকেন্ড) ফেরত পাবেন গ্রাহক। আগামী ১ অক্টোবর থেকে তা কার্যকর হবে।
সোমবার কলড্রপ নিয়ে বিটিআরসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জবাবদিহিতা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে সব মোবাইল অপারেটর অভিন্ন ইউএসএসডি কোর্ডের (*১২১*৭৬৫#) মাধ্যমে একজন গ্রাক পূর্ববর্তী দিন, সপ্তাহ, মাসিক অননেট কলড্রপের জানতে পারবেন।
বিটিআরসি থেকে মোবাইল অপারেটরদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিটিআরসি কর্মকর্তারা জানান, এতদিন একজন গ্রাহকের কী পরিমাণ কলড্রপ হয়েছে, তা জানতে পারতেন না। এখন নির্দিষ্ট কোর্ড ডায়াল করে তা জানা যাবে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore