Monday 5 October, 2026
For Advertisement
টেলিটকের নতুন এমডি হাবিবুর রহমান
6 August, 2022 6:31:52
টেলিটকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিযুক্ত হয়েছেন এ. কে. এম. হাবিবুর রহমান। তিনি বর্তমানে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন।
এদিকে টেলিটকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবুদ্দিন বিএসসিসিএল-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক আদেশে বিসিএস (টেলিকম) ক্যাডারের এই দুই কর্মকর্তাকে বদলি করা হয়।
দুজনই টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাব্যবস্থাপক (প্রকৌশল) হিসেবে কর্মরত রয়েছেন। প্রেষণে টেলিটক ও বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন তারা।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore