For Advertisement
হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও নিজেকে আড়ালে রাখবেন যেভাবে
সামাজিক যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের ভূমিকা অপরিসীম। অনেক ক্ষেত্রে আপনি অনলাইনে থাকলেও নির্দিষ্ট কোনো ব্যক্তি বা সবার থেকে গোপন রাখতে চাইছেন অনেকে। তবে এতদিন সেই সুযোগ না থাকলেও শিগগির এই নতুন ফিচারটির সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
এদিকে ‘লাস্ট সিন’ (সব শেষ চেক করার সময়) বন্ধ করে রাখেন অনেকেই। ফলে শেষ কখন অনলাইন এসেছেন ব্যবহারকারী, তা অন্যরা দেখতে পান না। তবে এই ফিচারটির মাধ্যমেই সব সমাধান হয় না। তাই নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ট্যাটাস, লাস্ট সিনের মতোই আপনি অনলাইন থাকলে কে বা কারা দেখতে পারবে তা বেছে নিতে পারবেন আপনিই। সেক্ষেত্রেও পাবেন, এভরিওয়ান, মাই কনটাক্টস, নোবডি অপশন। যদি আপনি মাই কনটাক্ট বেছে নেন, সেক্ষেত্রে আপনার কাছে নম্বর সেভ নেই এমন কেউই টের পাবেন না আপনি অনলাইন থাকলেও।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore