Monday 5 October, 2026
For Advertisement
টুইটার ব্যবহারে লাগবে খরচ: মাস্ক
4 May, 2022 1:03:38
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের সামান্য খরচ দিতে হতে পারে বলে জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক। এক টুইটে তিনি এ তথ্য জানিয়েছেন।
টুইটারের পরিচালনা বোর্ড মাস্কের কাছে ৪৪ বিলিয়ন ডলারে বিক্রি করে দেওয়ার প্রস্তাবে সম্মত হওয়ার পরে এ ঘোষণা দিলেন তিনি।
তবে মাস্ক বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমটি সর্বদা সাধারণ ব্যবহারকারীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
বুধবার (৪ মে) এক টুইটার পোস্টে ইলন মাস্ক বলেন, টুইটার সর্বদা সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে থাকবে, তবে বাণিজ্যিক/সরকারি ব্যবহারকারীদের সামান্য খরচ করতে হতে পারে।
এর আগে এলন মাস্ক বলেছিলেন, তিনি নতুন ফিচার যুক্ত করে টুইটারকে আগের চেয়ে আরও ভালো করতে চান।
তবে টুইটারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore