Saturday 15 August, 2026

For Advertisement

বিটিসিএলে ১০০ টাকায় আনলিমিটেড কথা বলার সুযোগ

17 April, 2022 7:22:15

টেলিফোন ও উচ্চ গতির ইন্টারনেট সার্ভিসের জন্য প্রিপেইড সেবা চালু করেছে বিটিসিএল। এই সেবার আওতায় বিটিসিএল থেকে বিটিসিএলে মাত্র ১০০ টাকায় আনলিমিটেড কথা বলার সুবিধা পাওয়া যাবে ৩০ দিন।

রবিবার রাজধানীর ইস্কাটনে বিটিসিএল ভবনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এই সেবার উদ্বোধন করেন। উদ্বোধনকালে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন ও বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত মৈত্রকে কল করেন মন্ত্রী।

জানাযায়, গ্রাহক সেবার মান আধুনিক ও উন্নত করার পাশপাশি গ্রাহকের চাহিদা পূরণে প্রিপেইড সার্ভিস চালু করেছে বিটিসিএল। এই সেবার আওতায় বিটিসিএলের প্রিপেইড গ্রাহকরা ১১টি প্যাকেজের মাধ্যমে বিটিসিএল থেকে বিটিসিএলে আনলিমিটেড ও অন্যান্য অপারেটরে স্বল্প খরচে কথা বলার সুযোগ এবং ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। মাত্র ১০০ টাকায় বিটিসিএল থেকে বিটিসিএলে ৩০ দিন আনলিমিটেড কথা বলার সুবিধা পাওয়া যাবে। সেই সঙ্গে বিটিসিএল থেকে অন্য অপারেটরে ৪৮ পয়সা মিনিটে কথা বলা যাবে।

তবে ইন্টারন্যাশনাল কলের ক্ষেত্রে বিটিআরসি ধার্যকৃত রেট প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। এছাড়াও প্রিপেইড প্যাকেজে রয়েছে টেলিফোন প্যাকেজ এবং ইন্টারনেট বান্ডেল প্যাকেজ (টেলিফোনসহ)। ১৫০ টাকায় ৩০ দিন মেয়াদে টেলিফোন প্যাকেজ পাওয়া যাবে। আর ইন্টারনেট সেবার ১১টি প্যাকেজ মিলবে ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪২০০ টাকা পর্যন্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুল আলমসহ প্রমুখ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore