Wednesday 18 November, 2026
For Advertisement
মহান স্বাধীনতা দিবসে গুগলে লাল-সবুজ বাংলাদেশ
26 March, 2022 10:46:53
আজ ২৬ শে মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন আজ। ১৯৭১ সালের এই দিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। বাঙালির এই গৌরবের দিনে বাংলাদেশকে শুভেচ্ছা জানাতে ভোলেনি গুগল। গুগল তার ব্যবহারকারীদের লাল-সবুজে অভিবাদন জানাচ্ছে।
বিশেষ দিবসে বদলে যায় গুগলের ডুডল। আর বিশ্বের ইতিহাসে বাংলার স্বাধীনতা যে অনেক বড় ঘটনা, বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির এ যুগে তা এখন কমবেশি সবারই জানা। আর তাই স্বাধীনতা দিবসের শুরুতেই গুগল বদলে দেয় তাদের ডুডল।
গুগল ডট কম খুলতেই তাই চোখে পড়ে দুলতে থাকা লাল সবুজের পতাকা। নীল আকাশে সাদা মেঘের ভেলা। এর মধ্যে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। এতে ক্লিক করলেই চলে আসছে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্পর্কিত বিভিন্ন তথ্য ও খবর।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore