Wednesday 29 July, 2026
For Advertisement
রাতে বিঘ্নিত হতে পারে মোবাইল নেটওয়ার্ক
7 April, 2021 5:39:54
আজ দিবাগত রাতে বিঘ্নিত হতে পারে দেশের মোবাইল নেটওয়ার্ক।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিটিআরসির (মিডিয়া উইং) উপ-পরিচালক জাকির হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দিবাগত রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা মোবাইল সেবা বিঘ্নিত হতে পারে।
এতে বলা হয়, মোবাইল অপারেটরগুলোর বরাদ্দ নেওয়া নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের জন্য মোবাইল সেবা ব্যাহত হতে পারে। এ জন্য দুঃখ প্রকাশ করেছে বিটিআরসি।
এ ছাড়া দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিআরসি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore