For Advertisement
মেটা বন্ধ হওয়ায় রাশিয়াতে ভিপিএনের চাহিদা তুঙ্গে
মার্কিন সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা প্ল্যাটফরমস ইনকরপোরেশনের মালিকানাধীন ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যাক্সেস বন্ধ করে দেওয়ায় রাশিয়াতে ভিপিএনের চাহিদা বহুলাংশে বেড়ে গেছে। ইন্টারনেট তদারকি প্রতিষ্ঠানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। গত সোমবার রাশিয়াতে ইনস্টাগ্রামে অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়। পুতিনকে হত্যাসহ রাশিয়ার বিরুদ্ধে বিদ্বেষী পোস্ট করার অনুমতি দেওয়ার পরিপ্রেক্ষিতে রাশিয়ার কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। এ ছাড়া ফেসবুকে রাশিয়ার মিডিয়াকে ব্লক করার প্রতিবাদে আগে থেকেই রাশিয়াতে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাক্সেস বন্ধ করে দেওয়ার পর থেকে রাশিয়াতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন)-এর চাহিদা গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের তুলনায় ২০৮৮ শতাংশ বেড়েছে। তদারকি প্রতিষ্ঠান টপ১০ভিপিএন জানিয়েছে ডেটা এনক্রিপ্ট সুবিধা থাকা ও ব্লকড সেবা অ্যাক্সেস করার ক্ষেত্রে দেশটির নাগরিকরা এসব ভিপিএন ব্যবহার করছে।
এদিকে রাশিয়া ও ইউক্রেনের ওয়েবসাইটের ওপর সাইবার আক্রমণের ঘটনা বেড়ে চলেছে। উভয় দেশসহ মিত্র দেশগুলো তাদের প্রতিপক্ষ দেশের ওয়েবসাইটে এ সাইবার আক্রমণ ঘটাচ্ছে বলে জানা গেছে। গত বছর রাশিয়া বেশকিছু ভিপিএন নিষিদ্ধ করেছিল। তবে পুরোপুরিভাবে সেগুলো বন্ধ করা যায়নি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore