For Advertisement
স্মার্ট ফোনের চার্জ ফুরিয়ে যায়? জেনে নিন ধরে রাখবেন কীভাবে
স্মার্ট ফোন আমাদের প্রাত্যহিক জীবনের একটি গুরত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। বেশির ভাগ কাজে স্মার্ট ফোনের প্রয়োজনীয়তা অনেক। অধিকাংশ সময় এর ব্যবহার হয়ে থাকে বলে স্মার্ট ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। সাধারণত ব্যবহারের দুই বছর পর ফোনের ব্যাটারির সক্ষমতা কমতে থাকে। তাই অধিক সময় চার্জ ধরে রাখার কিছু উপায় সবার জেনে রাখা উচিৎ।
ব্রাইটনেস কমিয়ে রাখুন
ফোনের ব্রাইটনেস কমিয়ে রাখুন। অনেকেই অটো ব্রাইটনেস ব্যবহার করে চার্জ দ্রুত শেষ করে ফেলে। সুতরাং প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস ব্যবহার করুন।
পাওয়ার সেভিং মুড অন রাখুন
পাওয়ার সেভিং মুড অন রাখুন, এর ফলে অপ্রয়োজনীয় অ্যাপস আর ফাংশনগুলো বন্ধ হয়ে গিয়ে প্রয়োজনীয় অ্যাপস আর ফাংশনগুলো চলমান থাকবে।
থার্ড পার্টি অ্যাপস এড়িয়ে চলুন
অনেক সময় বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসের জন্য ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। বিভিন্ন প্রয়োজনে থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতে হলেও যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো।
ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ রাখুন
আপনার অজান্তেই অনেক অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চলমান থাকে। এর ফলে চার্জ ক্ষয় হতে থাকে। তাই ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপসগুলো বন্ধ রাখুন।
অতিরিক্ত চার্জ্ দেবেন না
অনেকেই চার্জ সম্পন্ন হবার পরেও প্লাগ অন করে রাখেন, যা ব্যাটারির হেলথ ড্যামেজ করে ফেলে। চার্জ শেষ হওয়ার পর আনপ্লাগ করে ফেলুন।
লাইভ ওয়ালপেপার ব্যবহার থেকে বিরত থাকুন
লাইভ ওয়ালপেপার ফাংশন অনবরত চলতে থাকে বিধায় চার্জ খরচ হতে থাকে। তাই ফোনের চার্জ সাশ্রয় করার জন্য লাইভ এনিমেশন ওয়ালপেপার ব্যবহার থেকে বিরত থাকুন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore