Sunday 16 August, 2026

For Advertisement

রাশিয়ায় গণমাধ্যমের ফেসবুক পেজের ওপর নিষেধাজ্ঞা

26 February, 2022 5:33:13

ইউক্রেনে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাশিয়া।

দেশটির কেন্দ্রীয় টেলিযোগাযোগ বিভাগ শুক্রবার এক বিবৃতিতে ওই বিধিনিষেধ আরোপ করে। খবর বিবিসি ও আরাদোলুর।

রাশিযার বিভিন্ন সংবাদ সংস্থা ও গণমাধ্যমের ফেসবুক পেজ বন্ধ করতে দেশটির টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুক জানিয়েছে, তারা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ফেক্ট চেক বন্ধ না করায় এ পদক্ষেপ নিয়েছে মস্কো। কিন্তু তারা তাদের নীতি থেকে সরে আসবে না বলেও জানিয়েছে।

তবে ফেসবুক ছাড়া অন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ ধরনের নিষেধাজ্ঞার আওতায় আসছে কিনা তা জানা যায়নি।

এর আগে ২০২১ সালে টুইটারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore