Saturday 14 March, 2026

For Advertisement

নিরাপদ ইন্টারনেট: দেখা মাত্রই ক্লিক নয়, যাচাই ছাড়া শেয়ার নয়

9 February, 2022 5:28:27

বিশ্বের প্রায় ২০০টি দেশে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ‘নিরাপদ ইন্টারনেট দিবস’ পালিত হচ্ছে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় মঙ্গলবার এ দিবসটি পালন হয়ে আসছে। দিবসটি পালনের উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা। প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীলতা, সৃজনশীলতা ও নিরাপদ থাকার লক্ষে প্রতিবছর এ দিবসটি পালনে বিশ্বব্যাপী নেতৃত্ব দেয় ইনসেফ নেটওয়ার্ক।

২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়ন সেইফবর্ডার প্রকল্পের অংশ হিসেবে এই দিবসটির যাত্রা শুরু। পরের বছর থেকে ইনসেইফ নেটওয়ার্ক দিবসটি উদযাপনের দায়িত্ব নেয়।

বাংলাদেশে সাইবার অপরাধ, ইন্টারনেট হয়রানির বিরুদ্ধে সচেতনতা তৈরি থেকে শুরু করে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নিরাপত্তা সচেতনতার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন)।

বিশ্বব্যাপী বাংলাভাষীদের মধ্যে এ ধরনের সচেতনতা তৈরি করতে সিসিএ ফাউন্ডেশন কর্তৃক যে ক্যাম্পেইন পরিচালনা হয় সেটির নাম দেয়া হয়েছে ‘দেখা মাত্রই ক্লিক নয়, যাচাই ছাড়া শেয়ার নয়’ ক্যাম্পেইন।

সচেতনতা তৈরির অংশ হিসেবে প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীর কাছে ‘দেখা মাত্রই ক্লিক নয়, যাচাই ছাড়া শেয়ার নয়’ এর সাধারণ বার্তা পৌঁছে দিতে কাজ করছে সিসিএ ফাউন্ডেশন। অর্থাৎ ইন্টারনেটে কোনো আকর্ষণীয় পোস্ট দেখা মাত্রই সঙ্গে সঙ্গে তাতে ক্লিক না করে থামতে হবে, তারপর ভাবতে হবে বিষয়টি আসলে কী এবং এরপর নিরাপদ মনে হলে সেটিতে ক্লিক করা যাবে বা সেটির সঙ্গে সংযুক্ত হতে হবে। নয়তো ভুল করে ক্ষতিকর কোথাও ক্লিক করে ভয়াবহ বিপদের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

এছাড়াও ইন্টারনেটে কোনো কনটেন্ট নিজের পরিচিতজনদের মধ্যে শেয়ার করার আগেও যাচাই করে নিতে হবে সেটির মূল উৎস। তাহলে অবচেতন মনে কোনো ভুল তথ্য ছড়িয়ে সমাজের ক্ষতি করা থেকে ইন্টারনেট ব্যবহারকারী বিরত থাকতে পারবেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore