Sunday 16 August, 2026

For Advertisement

দৈনিক লেনদেনের সীমা বেঁধে দিল গুগল পে

26 January, 2022 7:53:44

অ্যাপ ভিত্তিক পেমেন্টে সার্ভিস গুগল পে ভারতে দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা বেঁধে দিল।সম্প্রতি আর্থিক লেনদেনে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের এই পেমেন্ট সার্ভিস।

এক দিনে সর্বোচ্চ কত আর্থিক লেনদেন করতে পারবেন তা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়াও এই দিনে সর্বোচ্চ কত পরিমাণ আর্থিক লেনদেন করা যাবে সেই সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

ভারতে গুগল পের মাধ্যমে ইউপিআই ছাড়া ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আর্থিক লেনদেন করা সম্ভব। নতুন নিয়মে একদিনে সর্বোচ্চ ১ লক্ষ রুপি গুগল পে এর মাধ্যমে পাঠানো যাবে। এছাড়াও দিনে ১০টির বেশি আর্থিক লেনদেন এই অ্যাপ থেকে করা যাবে না। এছাড়াও এক দিনে ২,০০০ রুপির বেশি কারও কাছে গুগল পে এর মাধ্যমে চাওয়া যাবে না।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore