Sunday 16 August, 2026

For Advertisement

তথ্য গোপন রাখতে আকর্ষণীয় ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

24 December, 2021 6:50:57

ব্যবহারকারীদের মন পেতে বছরভর নানা নতুন নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। মেসেজিং অ্যাপকে আরও আকর্ষণীয় করে তুলতে নানা সুযোগ-সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। উৎসব স্পেশ্যাল স্টিকার থেকে স্টেটাস সংক্রান্ত নানা আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ । বছরের শেষেও তার ব্যতিক্রম হল না। যাঁরা ডেস্কটপে এই মেসেজিং অ্যাপ ব্যবহার করেন, এবার তাঁরা পাবেন নয়া সুবিধা।

ব্যক্তিগত তথ্য গোপন রাখার উপর বরাবরই জোর দিয়ে এসেছে ফেসবুকের অন্তর্ভূক্ত এই অ্যাপটি। এবার ডেস্কটপ ইউজারদের জন্যও এল বিশেষ প্রাইভেসি ফিচার। খুব শীঘ্রই ডেস্কটপ কিংবা ল্যাপটপ থেকেও লাস্ট সিন অপশন বন্ধ রাখা যাবে। সেই সঙ্গে আপনিই বেছে নিতে পারবেন কারা আপনার প্রোফাইল পিকচার দেখতে পাবেন।

ওয়াবেটইনফোর রিপোর্ট অনুযায়ী, খুব তাড়াতাড়ি ওয়েব/ডেস্কটপ অ্যাপ ভার্সান থেকে ‘মাই কনট্যাক্টস একসেপ্ট’ অপশনটি ব্যবহার করা যাবে। অর্থাৎ আপনি চাইলেই কনট্যাক্ট লিস্টের মধ্যে অপছন্দের ব্যক্তিটির থেকে নিজের লাস্ট সিন লুকিয়ে রাখতে পারবেন। ধরুন আপনি চান না, আপনি কখন শেষ অনলাইন ছিলেন, তা বিশেষ কয়েকজনকে না জানাতে। তখন ‘মাই কনট্যাক্টস একসেপ্ট’ অপশনটি কাজে লাগবে। পাশাপাশি এই অপশনের মাধ্যমেই নিজের প্রোফাইল পিকচারও লুকিয়ে রাখা যাবে।

বর্তমানে সেটিংস থেকে ‘এভরিওয়ান’, ‘মাই কনট্যাক্টস’ ও ‘নোবডি’- এই তিনটি অপশনই ব্যবহার করতে পারতেন ইউজাররা। তবে এবার 2.2149.1 ভার্সান থেকে নতুন ফিচার আপডেট হয়ে যাবে। জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ও iOS উভয় ইউজারই নয়া ফিচারের সুবিধা উপভোগ করতে পারবেন। যদিও কবে থেকে এই সুবিধা মিলবে, সংস্থার তরফে নিশ্চিত কিছু জানানো হয়নি। তবে এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইন-অ্যাপ ক্যামেরা ইন্টারফেসেরও পরীক্ষানিরীক্ষা চলছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore