Monday 16 March, 2026

For Advertisement

শুক্রবার থেকে চলবে না অবৈধ মোবাইল ফোন

30 September, 2021 5:38:08

আগামীকাল ১ অক্টোবর শুক্রবার থেকে দেশে অবৈধভাবে আমদানি করা মোবাইল ফোন আর চলবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিটিআরসি জানায়, জাতীয় পরিচিতি ও নিবন্ধিত সিম কার্ডের সঙ্গে ট্যাগিং করে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের উদ্যোগ নিয়েছে সরকার। বিভিন্ন সরকারি সেবা গ্রহণ/প্রদান নিশ্চিত করা, অবৈধভাবে উৎপাদিত/আমদানিকৃত মোবাইল ফোনের ব্যবহার বন্ধের মাধ্যমে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করতে চায়। এছাড়াও ব্যবহৃত মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধ করা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে ১ জুলাই থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) এর কার্যক্রম শুরু হয়েছে। এরই আওতায় ১ অক্টোবর থেকে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত সব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

মোবাইল হ্যান্ডসেট কেনার আগে মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ স্বরুপ KYD 123456789012345) ১৬০০২ নম্বরে প্রেরণের মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করে কেনার অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

এছাড়াও বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা অথবা ক্রয়কৃত অথবা উপহারপ্রাপ্ত অনুমোদিতসংখক মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের আগে www.neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানায় কমিশন।

কোনো আমদানিকারক স্থানীয়ভাবে মোবাইল ফোন হ্যান্ডসেট সংযোজন ও উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক অবৈধ হ্যান্ডসেট উৎপাদন/আমদানি না করার জন্য এবং কোনো বিক্রেতা কর্তৃক অবৈধ হ্যান্ডসেট বিক্রি না করার জন্য অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

কোনো বিক্রেতা অবৈধ কোনো হ্যান্ডসেট বিক্রি করলে ক্রেতার দাবি অনুযায়ী হ্যান্ডসেটের মূল্য ফেরত দেওয়া হবে। অবৈধ হ্যান্ডসেট উৎপাদন, আমদানি, ক্রয়-বিক্রয় করলে টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore