Friday 2 October, 2026

For Advertisement

অনিবন্ধিত ৫৯ আইপি টিভি বন্ধ করলো বিটিআরসি

19 September, 2021 5:38:56

অনিবন্ধিত ৫৯ ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপিটিভি) সার্ভিস বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে কমিশন এ তথ্য জানায়।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্যাটেলাইট টেলিভিশনে প্রচারিত কন্টেন্টগুলো ইন্টারনেট প্রটোকল নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রচার করার প্রক্রিয়া হলো আইপিটিভি। বিটিআরসি কেবলমাত্র লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠানগুলোকে আইপিভিত্তিক ডাটা সার্ভিসের (যেমন- স্ট্রেমিং সার্ভিস, আইপি টিভি, ভিডিও অন ডিমান্ড) অনুমোদন দিয়ে থাকে।

এতে বলা হয়েছে, বিটিআরসির আইপিটিভি সার্ভিসের অনুমোদনপ্রাপ্ত আইএসপি অপারেটররা ইন্টারনেটের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের অনুমোদিত স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর সম্প্রচার শুধু তাদের গ্রাহকদের প্রদর্শন করতে পারবে। তবে প্রতিটি চ্যানেল বা প্রোগ্রাম বা কন্টেন্ট প্রচারে প্রয়োজনীয় চুক্তি/অনুমোদন/ছাড়পত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে নিতে হবে।

সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ডোমেইন ক্রয়/ফেসবুক/ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনগণকে আইপিটিভি প্রদর্শন করছে, যার কোনো বৈধ অনুমোদন নেই। অনুমোদন ব্যতিরেকে ওই সম্প্রচার অনৈতিক এবং টেলিযোগাযোগ আইনের ব্যত্যয়। এজন্য এরই মধ্যে এরূপ ৫৯টি অনিবন্ধিত অবৈধ আইপিটিভি কমিশন থেকে বন্ধ করা হয়েছে। এসব কার্যক্রমের সহিত বিটিআরসি আইপিভিত্তিক ডাটা সার্ভিসের জন্য অনুমোদনপ্রাপ্ত আইএসপি প্রতিষ্ঠানগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore