Saturday 15 August, 2026

For Advertisement

বাংলাদেশে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় ফেসবুক

27 August, 2021 12:02:19

বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো খাতে বড় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এ খাতে তারা এক বিলিয়ন ডলার বা ৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চায়।

এ ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ফেসবুকের পক্ষ থেকে ডিজিটাল অবকাঠামোর কথা বলা হয়েছে। আমরা তাদের আগ্রহকে স্বাগত জানাই। ফেসবুক বিভিন্ন দেশে এ ধরনের বিনিয়োগ করে থাকে। তাদের আগ্রহের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। তার মানে ফেসবুক বাংলাদেশকে গুরুত্ব দিয়ে ভাবছে।

তিনি আরও বলেন, ফেসবুক আগে বাংলাদেশকে গুরুত্ব দিত না। বর্তমানে তারা ভ্যাট দিচ্ছে। বিনিয়োগ করতে চায়। তারা বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে। এছাড়া তথ্য চাইলে সহযোগিতা করছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore