Wednesday 1 July, 2026

For Advertisement

মাথায় গুরুতর আঘাত পাওয়া দু প্লেসির পিএসএল শেষ

17 June, 2021 10:22:30

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে রোববার পেশোয়ার জালমির বিপক্ষে খেলতে নেমে ফিল্ডিংয়ের সময় মাথায় শক্ত আঘাত পেয়েছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ফাফ দু প্লেসি। ওই আঘাতে পিএসএল থেকেই ছিটকে পড়লেন এই দক্ষিণ আফ্রিকান তারকা।

ওই ম্যাচে বাউন্ডারিতে দৌড়ে গিয়ে ড্রাইভ দেওয়ার সময় সতীর্থ মোহাম্মদ হাসনাইনের হাঁটুর সঙ্গে মাথায় সজোরে আঘাত পান দু প্লেসি। পরে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর মাঠে আর ফিরতে পারেননি।

পরের দিন এক টুইট বার্তায় ডু প্লেসি নিজেই জানান, তার কনকাশন সমস্যা দেখা দিয়েছিল। ধাক্কা খেয়ে স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছিলেন। এই অবস্থায় দু প্লেসিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্ল্যাডিয়েটর্স ম্যানেজম্যান্ট।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore