Tuesday 22 September, 2026

For Advertisement

বিসিবির নতুন চুক্তিতে থাকছেন সাকিব

15 June, 2021 9:32:38

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন চুক্তিতে থাকছেন সাকিব আল হাসান।

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় সাকিবকে এক বছর নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর পেশাদার ক্রিকেটে ফেরেন সাকিব। নিষিদ্ধ হওয়ার পরই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

এখন নিষেধাজ্ঞা থেকে পেশাদার ক্রিকেটে ফেরায় সাকিবকে ফের কেন্দ্রীয় চুক্তিতে রাখতে যাচ্ছে দেশের ক্রিকেট বোর্ড।

শুধু সাকিব আল হাসানই নন, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন দেশের অন্যতম সেরা দ্রুত গতির পেসার তাসকিন আহমেদ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore