Saturday 30 May, 2026

For Advertisement

মেসির অসাধারণ গোলেও জয় পেল না আর্জেন্টিনা

15 June, 2021 10:25:22

বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচেই শুরুতে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। দুই ম্যাচই শেষ পর্যন্ত হয়েছিল ড্র।

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেও এমন ভাগ্য বরণ করতে হয় কি না সেই শঙ্কা দেখা গিয়েছিল। হলোই তাই।

রিও দে জেনেইরোর নিল্তন সান্তোসে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৩টায় কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপের ম্যাচে চিলির মুখোমুখি হয় আর্জন্টিনা। আর প্রথমার্ধে অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে গেলেও ভিত কাজে লাগাতে পারল না লিওনেল স্ক্যালোনির বাকি শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে গোল হজম করে ১-১ সমতায় ড্র হয়েছে ম্যাচটি।

শুরুর দিকে অনেকটা ছন্নছাড়া খেলে আর্জেন্টিনা। ১৮ মিনিটে সহজ সুযোগ পেয়েও গোলরক্ষকের হাতে মারেন গঞ্জালেস। ম্যাচের ৩১ মিনিটে লো সেলসোকে ফাউল করলে চিলির ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। ঠিকে যেন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পুনরাবৃত্তি।

সেবার চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো মেসির ফ্রি কিক ঠেকিয়ে দিয়েছিলেন। তবে এবার পুনরাবৃত্তি ঘটেনি। কোপায় অসাধারণ এক ফ্রি-কিক দেখে বিশ্ব। গোলপোস্টের কোনা দিয়ে করা মেসির দুর্দান্ত শট হাত বাড়িয়েও ছুতে পারেননি ব্রাভো। বল জালে জড়ায়। ১-০ তে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore