Saturday 10 October, 2026

For Advertisement

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন সাকিব-মোস্তাফিজ

20 May, 2021 7:26:45

সফররত শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ১৫ সদস্যের দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তৃতীয় সন্তানের জন্য নিউজিল্যান্ড সফরে না গিয়ে ছুটি কাটানো সাকিব এক সিরিজ পরই দলে ফিরলেন। ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য দুজনই শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ থেকে ছুটি দিয়েছিলেন।

২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাঈম শেখ, ইমরুল কায়েস, তাইজুল ইসলাম। তবে নাঈম-তাইজুল স্ট্যান্ডবাই হিসেবে থাকলেও সেখানে জায়গা মেলেনি ইমরুলের।

২৩ মে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ ২৫ মে। তৃতীয় ও শেষ ম্যাচটি ২৮ মে। দিবা-রাত্রির তিনটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু দুপুর ১ টায়।

১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহেদী হাসান, শরিফুল ইসলাম।

স্ট্যান্ড বাই: নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore