Thursday 8 October, 2026

For Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

10 May, 2026 6:13:14

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন ডানহাতি ব্যাটার তাজ নেহার, যাকে নেওয়া হয়েছে মূলত লোয়ার অর্ডারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে।

শনিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণা করেন নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন ও সালমা খাতুন।

প্রায় ১৫ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন তাজ নেহার। এখন পর্যন্ত ৮টি টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ৪৪ রান হলেও ব্যাট হাতে সম্ভাবনার ছাপ রেখেছেন তিনি। তার অন্তর্ভুক্তিতে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা।

দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা, আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।

এবারের স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। বিশ্বকাপ বাছাইপর্ব এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলার অভিজ্ঞতা নিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে পা রাখছেন তিনি।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তাত, শারমিন সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, তাজ নেহার।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore