Tuesday 30 June, 2026

For Advertisement

বিসিবির সম্প্রচার স্বত্ব কিনল বাংলাদেশি প্রতিষ্ঠান

18 May, 2021 5:38:38

মহামারি করোনার মধ্যে সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য বেশ দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। অবশেষ ক্রিকেটের সম্প্রচার স্বত্ব কিনে নিল বাংলাদেশি এজেন্সি ব্যানটেক। আগামী দুই বছরের জন্য বিসিবির সম্প্রচার স্বত্ব কিনল প্রতিষ্ঠানটি।

বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ব্যানটেক কাদের কাছে সম্প্রচার স্বত্ব বিক্রি করবে সেটা এখনো বলেনি। দেশীয়দের পাশাপাশি বিদেশি চ্যানেলের কাছেও স্বত্ব বিক্রি করার পরিকল্পনা আছে তাদের।

এক প্রশ্নের জবাবে বিসিবির এই পরিচালক বলেন, এই ব্যাপারে তারা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে এবং জানাবে কী পরিমাণ টাকা দিয়ে তারা বিসিবি থেকে সম্প্রচার স্বত্ব কিনল।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore