Wednesday 24 June, 2026
For Advertisement
আইপিএলের প্রথম দুই সপ্তাহ ধোনিকে পাচ্ছে না চেন্নাই
28 March, 2026 5:57:58
পায়ের পেশির চোটের (কাফ স্ট্রেইন) কারণে আইপিএলের প্রথম দুই সপ্তাহ খেলতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি। শনিবার (২৮ মার্চ) টুর্নামেন্টের উদ্বোধনী দিন এ তথ্য জানিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)।
এক বিবৃতিতে সিএসকে জানিয়েছে, ধোনি বর্তমানে তার চোট থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। যার ফলে এবারের আইপিএলের প্রথম দুই সপ্তাহ তিনি সম্ভবত থাকছেন না।
আগামী সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন শুরু করবে চেন্নাই। এছাড়া মৌসুমের প্রথম দুই সপ্তাহে তারা পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে দলটি।
ধোনি অবর্তমানে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন রাজস্থান রয়্যালস ছেড়ে আসা তারকা সাঞ্জু স্যামসন। অধিনায়ক রতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ওপেনিংও করতে পারেন তিনি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore