Friday 9 October, 2026

For Advertisement

বাকি ২ ওয়ানডের জন্য নাসুমকে দলে নিলো বাংলাদেশ

19 October, 2025 5:33:36

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের স্কোয়াডে নাসুম আহমেদকে যুক্ত করলো বাংলাদেশ। প্রায় এক বছর আগে সবশেষ ওয়ানডে খেলেছেন এই টাইগার স্পিনার।

রোববার (১৯ অক্টোবর) এক এক বিজ্ঞপ্তিতে নাসুমকে দলে নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি)। এতে বাংলাদেশের স্কোয়াডের আকার বেড়ে দাঁড়ালো ১৭ জনে।

প্রথম ম্যাচে মিরপুরে বাড়তি সুবিধা পেয়েছেন স্পিনাররা। পরের দুই ম্যাচেও একই ধরনের উইকেট হতে যাচ্ছে এটা অনেকটাই নিশ্চিত। এ কারণেই স্পিনে শক্তি বাড়াতে নাসুমকে স্কোয়াডের সঙ্গে নতুন করে যুক্ত করা হয়েছে।

বাঁহাতি এই স্পিনার ওয়ানডেতে ১৮ ম্যাচ খেলে শিকার করেছেন ১৬ উইকেট। যেখানে ওভার প্রতি তিনি খরচ করেছে সাড়ে চারেরও কম। সবশেষ গত ডিসেম্বরে বাংলাদেশের জার্সিতে এই সংস্করণে খেলেছিলেন তিনি।

তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ দল। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর। মিরপুরেই হবে বাকি দুই ম্যাচও।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore