Sunday 28 June, 2026

For Advertisement

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ হারাল আর্জেন্টিনা, ব্রাজিলেরও অবনমন

18 September, 2025 11:12:33

দুই বছরের আধিপত্যের অবসান ঘটেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ফিফা প্রকাশিত সর্বশেষ পুরুষদের র‍্যাঙ্কিংয়ে লিওনেল মেসিদের সরিয়ে আবারও ফুটবলের বিশ্বসেরা আসনে ফিরেছে স্পেন। বিশ্ব চ্যাম্পিয়নরা নেমে গেছেন তিনে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফিফার হালনাগাদে শীর্ষ দলের তালিকায় অদলবদল হয়েছে কিছু। দুইয়ে উঠেছে ফ্রান্স। চতুর্থ স্থান আরও মজবুত করেছে ইংল্যান্ড। পঞ্চম স্থানে উঠেছে পর্তুগাল, এক ধাপ নেমে ছয় নম্বরে চলে গেছে ব্রাজিল।

বড় ধাক্কা খেয়েছে জার্মানি। তিন ধাপ নিচে নেমে এখন তারা ১২তম স্থানে। শেষ দুটি বিশ্বকাপ খেলতে না পারা ইতালি আবারও শীর্ষ দশে ফিরেছে। র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে স্লোভাকিয়া। ৫২ থেকে তারা উঠে এসেছে ৪২তম স্থানে।

র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। হাভিয়ের কাবরেরার দল ১৮৪তম স্থানেই রয়েছে। আগামী ২৩ অক্টোবর ফিফা আবার নতুন র‍্যাংকিং প্রকাশ করবে। এর আগে অক্টোবরের ফিফা উইন্ডেতে এশিয়ান কাপে বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। উন্নতি হওয়ার সুযোগ থাকছে জামাল-হামজাদের সামনে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore